ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দীর্ঘদিন জ্বালানির আর্থিক চাপ বহন করা সম্ভব নয়: অর্থমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর: সংসদে বিল পাস কুয়েতের তেলক্ষেত্রে ইরানি ড্রোন হামলা ব্যাপক অর্থনৈতিক ক্ষতির শঙ্কা চলন্ত লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন দেশে হামের প্রকোপে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক আর নেই শামীম ওসমানসহ ১২ আসামির অভিযোগ গঠন শুনানি ১৯ এপ্রিল রাত ৭টা পর্যন্ত চলবে বিকিকিনি: নতুন সময়সীমা ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ হাম দমনে বিশেষ টিকাদান শুরু: অতীতের অবহেলাকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী

শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 87

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সোমবার জানান, মঙ্গলবার শপথ অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সভায় সংসদ নেতা নির্বাচন করা হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন  প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস

সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। শুক্রবার রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯ আসনের মধ্যে ২৯৭টির ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮ আসনে জয়ী হয়ে প্রধান বিরোধী দলের অবস্থানে যাচ্ছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।

সংসদ সদস্যদের শপথের পর বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি

আপডেট সময় ০৪:২২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সোমবার জানান, মঙ্গলবার শপথ অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সভায় সংসদ নেতা নির্বাচন করা হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালাস পেলেন খালেদা ও তারেক