ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

যেকোনো মূল্যে ক্ষমতা দখলের চেষ্টা করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2838

ছবি: সংগৃহীত

ভোটাধিকার প্রয়োগের আগে নির্বাচনী পরিবেশ ও সাম্প্রতিক কিছু অনিয়মের অভিযোগ নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি দাবি করেছেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অনৈতিক উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে এবং এ জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে।

আরও পড়ুন  তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে মালয়েশিয়ায় বিএনপির কর্মশালা

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউটে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

কোনো দলের নাম উল্লেখ না করে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দল অতিরিক্ত উচ্চাভিলাষে ভুগছে। তাদের মধ্যে যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার তাড়না কাজ করছে।

সেই লক্ষ্য পূরণে তারা অনৈতিক পন্থা অবলম্বন করছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, কয়েকটি স্থানে সাজানো ঘটনা ঘটেছে এবং ব্যালট পেপার ছাপানোর মতো ঘটনাও সামনে এসেছে।

তিনি আরও বলেন, এসব ঘটনায় নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ইতোমধ্যে কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে, অভিযোগ প্রমাণিত হয়েছে এবং শাস্তিও দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এসব ঘটনার নিন্দা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক চর্চা টিকিয়ে রাখতে সব রাজনৈতিক দলকে নিয়ম-নীতি মেনে চলতে হবে। বাংলাদেশের জনগণ কোনো ধরনের অপসংস্কৃতি বা অনিয়ম মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

অতীতে যেমন প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও তেমনই করবে বলে তার বিশ্বাস। ক্ষমতায় যাওয়ার বিকল্প বা ভিন্নপথের উচ্চাভিলাষ বাস্তবায়নে অনৈতিক কৌশল গ্রহণ করা হলে তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে বলেও সতর্ক করেন বিএনপির এই নেতা

নিউজটি শেয়ার করুন

যেকোনো মূল্যে ক্ষমতা দখলের চেষ্টা করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ১০:৪৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ভোটাধিকার প্রয়োগের আগে নির্বাচনী পরিবেশ ও সাম্প্রতিক কিছু অনিয়মের অভিযোগ নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি দাবি করেছেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অনৈতিক উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে এবং এ জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে।

আরও পড়ুন  আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে একমত বিএনপি: সালাহউদ্দিন আহমেদ