ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

প্রবাসী ভোটারদের ব্যালট বাংলাদেশে পৌঁছানো শুরু, ভোটগ্রহণ চলমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3555

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রবাসী এবং দেশের অভ্যন্তরে থাকা ভোটারদের জন্য ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম গতিশীলভাবে এগিয়ে চলছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রেরিত পোস্টাল ব্যালটের বড় অংশ ইতোমধ্যেই বাংলাদেশে পৌঁছেছে এবং রিটার্নিং কর্মকর্তারা তা গ্রহণ করতে শুরু করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে ইসি এই তথ্য জানায়।

প্রবাসী ভোটারদের জন্য প্রেরিত মোট ৭ লাখ ৬৬ হাজারের বেশি ব্যালটের মধ্যে ইতিমধ্যেই ৫ লাখ ২৮ হাজারের বেশি ভোটার তাদের ব্যালট সংগ্রহ করেছেন। এর মধ্যে ৫ লাখ ১৫ হাজারের বেশি ভোটার ইতোমধ্যেই তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন, এবং প্রবাসী দেশগুলোর ডাক বাক্সে জমা পড়েছে ৫ লাখ ৭ হাজারেরও বেশি ব্যালট। বাংলাদেশে পৌঁছেছে প্রায় ৪ লাখ ৮১ হাজার ব্যালট, যা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা পড়েছে ৪ লাখ ৪৪ হাজারের বেশি।

আরও পড়ুন  দক্ষিণ আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশির মৃত্যু

দেশের অভ্যন্তরে ভোটারদের মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণেও উৎসাহ ব্যাপক। বাংলাদেশ পোস্টের মাধ্যমে ইতোমধ্যেই ৭ লাখ ৬০ হাজারের বেশি ব্যালট বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬ লাখ ১০ হাজারের বেশি ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৮০ হাজারেরও বেশি ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন। পোস্ট অফিসে জমা পড়েছে ৫ লাখ ৬১ হাজারের বেশি ব্যালট, যা রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে প্রক্রিয়াজাত হচ্ছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী এবং অভ্যন্তরীণ ভোটারদের এই সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী প্রক্রিয়াকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে সহায়তা করছে। ভোট গ্রহণের প্রতিটি ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রিটার্নিং কর্মকর্তারা সক্রিয়ভাবে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

প্রবাসী ভোটারদের ব্যালট বাংলাদেশে পৌঁছানো শুরু, ভোটগ্রহণ চলমান

আপডেট সময় ১২:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রবাসী এবং দেশের অভ্যন্তরে থাকা ভোটারদের জন্য ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম গতিশীলভাবে এগিয়ে চলছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রেরিত পোস্টাল ব্যালটের বড় অংশ ইতোমধ্যেই বাংলাদেশে পৌঁছেছে এবং রিটার্নিং কর্মকর্তারা তা গ্রহণ করতে শুরু করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে ইসি এই তথ্য জানায়।

প্রবাসী ভোটারদের জন্য প্রেরিত মোট ৭ লাখ ৬৬ হাজারের বেশি ব্যালটের মধ্যে ইতিমধ্যেই ৫ লাখ ২৮ হাজারের বেশি ভোটার তাদের ব্যালট সংগ্রহ করেছেন। এর মধ্যে ৫ লাখ ১৫ হাজারের বেশি ভোটার ইতোমধ্যেই তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন, এবং প্রবাসী দেশগুলোর ডাক বাক্সে জমা পড়েছে ৫ লাখ ৭ হাজারেরও বেশি ব্যালট। বাংলাদেশে পৌঁছেছে প্রায় ৪ লাখ ৮১ হাজার ব্যালট, যা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা পড়েছে ৪ লাখ ৪৪ হাজারের বেশি।

আরও পড়ুন  মগবাজারের হোটেলে স্ত্রী-সন্তানসহ প্রবাসীর রহস্যজনক মৃত্যু