ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র
জাতীয়

বাংলাদেশের চুরি হয়ে যাওয়া সম্পদ ফেরত পেতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন ড. ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 461

ছবি: সংগৃহীত

বাংলাদেশের শত শত বিলিয়ন ডলার চুরি হয়ে বিদেশে পাচার হয়েছে দাবি করে এই অর্থ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে একাধিক বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বৈঠক করেন জার্মানির ফেডারেল চ্যান্সেলারির প্রধান উলফগ্যাং শ্মিট, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেটংটার্ন সিনাওয়াত্রা, এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ অন্যান্য বিশ্বনেতার সঙ্গে। বৈঠকে তিনি বাংলাদেশের চুরি যাওয়া অর্থ উদ্ধারে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, থিংক ট্যাঙ্ক, এবং সাংবাদিকদের সমর্থন চেয়ে বলেন, “বাংলাদেশের সম্পদ ফিরিয়ে আনতে বৈশ্বিক উদ্যোগ অপরিহার্য।” বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জার্মান মন্ত্রীকে জানান, অর্থ পাচার রোধে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং প্রথম পর্যায়ে শীর্ষ ২০ জন অর্থ পাচারকারীকে শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন  রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

বৈঠকে ড. ইউনূস বলেন, “আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলি, তখন আমরা একটি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ বাংলাদেশের কথাই বলি।” জার্মান মন্ত্রীর সঙ্গে তিনি অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা করেন। একইসঙ্গে সুইস কাউন্সিলর ইগনাজিও ক্যাসিসের সঙ্গে জলবায়ু অর্থায়ন ও ম্যানগ্রোভ বন সংরক্ষণে সহযোগিতা চেয়েছেন।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেটংটার্ন সিনাওয়াত্রার সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধান ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ড. ইউনূস। তিনি বলেন, “রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান জরুরি, কারণ প্রতিদিন নতুন শরণার্থী প্রবেশ করছে।” এ ছাড়া বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল সংলাপ অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করতে থাইল্যান্ডের সমর্থন চান। বৈঠকে বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ভবিষ্যৎ নির্বাচন নিয়ে বিশ্বনেতাদের অবহিত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

জাতীয়

বাংলাদেশের চুরি হয়ে যাওয়া সম্পদ ফেরত পেতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন ড. ইউনূস

আপডেট সময় ০২:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

বাংলাদেশের শত শত বিলিয়ন ডলার চুরি হয়ে বিদেশে পাচার হয়েছে দাবি করে এই অর্থ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে একাধিক বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বৈঠক করেন জার্মানির ফেডারেল চ্যান্সেলারির প্রধান উলফগ্যাং শ্মিট, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেটংটার্ন সিনাওয়াত্রা, এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ অন্যান্য বিশ্বনেতার সঙ্গে। বৈঠকে তিনি বাংলাদেশের চুরি যাওয়া অর্থ উদ্ধারে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, থিংক ট্যাঙ্ক, এবং সাংবাদিকদের সমর্থন চেয়ে বলেন, “বাংলাদেশের সম্পদ ফিরিয়ে আনতে বৈশ্বিক উদ্যোগ অপরিহার্য।” বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জার্মান মন্ত্রীকে জানান, অর্থ পাচার রোধে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং প্রথম পর্যায়ে শীর্ষ ২০ জন অর্থ পাচারকারীকে শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন  হিন্দুদের ওপর হামলার কারণ ধর্মীয় নয়, বরং রাজনৈতিক - মার্কিন সিনেটরকে জানালেন ড. ইউনূস