ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

ইসিতে আপিল শুনানির প্রথম দিন: ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 1673

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুনানির প্রথম দিনেই বড়সংখ্যক প্রার্থী স্বস্তি পেয়েছেন। এদিন ৭০টি আপিলের মধ্যে ৫২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দিনব্যাপী শুনানি শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন  জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ইসি

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এসব আবেদনের মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়েছে, ১৫টি নামঞ্জুর হয়েছে এবং তিনটি আপিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

শুনানি শেষে আখতার আহমেদ বলেন, কমিশন প্রতিটি আপিল আইন ও বিধিমালা অনুযায়ী পর্যালোচনা করেছে। যেসব ক্ষেত্রে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তে ত্রুটি পাওয়া গেছে, সেগুলো সংশোধন করে প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে। আর যেসব আপিলে যুক্তিসংগত কারণ পাওয়া যায়নি, সেগুলো নামঞ্জুর করা হয়েছে।

ইসি জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩টি মনোনয়ন বাতিল করেছিলেন। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। ৫ জানুয়ারি থেকে আপিল গ্রহণ শুরু হয়ে শেষ হয় ৯ জানুয়ারি।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সব আপিল নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন।
সংশোধিত তফশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে বিরতিহীনভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ইসিতে আপিল শুনানির প্রথম দিন: ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ

আপডেট সময় ০৮:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬