ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী ‎যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপে ফেরার আহ্বান চীন ও পাকিস্তানের সংবিধান সংশোধন চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল ‎পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাকে গুনতে হতে পারে জরিমানা টানা ষষ্ঠ দিনে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বনভোজন শেষে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের বাংলাদেশকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

সৌদি সহ সাত দেশে পোস্টাল ভোট নিবন্ধন পুনরায় চালু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 1100

ছবি সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ভোটার নিবন্ধন কার্যক্রম সৌদি আরবসহ সাতটি দেশে আবারও চালু হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

তিনি জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় নিবন্ধন কার্যক্রম দুপুর ৩টা ১৫ মিনিট থেকে পুনরায় শুরু হয়। ডাকযোগে ব্যালট পেতে হলে প্রবাসীদের সঠিক ঠিকানা দিতে হবে; প্রয়োজনে বন্ধু–আত্মীয় বা পরিচিত প্রতিষ্ঠানের ঠিকানাও ব্যবহার করা যাবে।

এর আগে, ২৭ নভেম্বর ঠিকানায় ত্রুটি থাকার কারণে এসব সাত দেশে নিবন্ধন স্থগিত করা হয়েছিল। ইসির মতে, অনেক প্রবাসী যথাযথ ঠিকানা না দেওয়ায় পোস্টাল ব্যালট পাঠানো অনিশ্চিত হয়ে পড়ে।

১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধনের পর রোববার বিকেল ৫টা পর্যন্ত ৯৬ হাজারের বেশি প্রবাসী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

নিউজটি শেয়ার করুন

সৌদি সহ সাত দেশে পোস্টাল ভোট নিবন্ধন পুনরায় চালু

আপডেট সময় ০৬:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫