ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী ‎যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপে ফেরার আহ্বান চীন ও পাকিস্তানের সংবিধান সংশোধন চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল ‎পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাকে গুনতে হতে পারে জরিমানা টানা ষষ্ঠ দিনে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বনভোজন শেষে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের বাংলাদেশকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক শাহজালালের মাজারে ধর্মীয় আবেগকে পুঁজি করে কোটি কোটি টাকা লোপাট

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ২ হাজার ৫০৭ টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 1120

ছবি সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম। সোমবার (১০ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন দাম ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন দামের ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা, যা পূর্বের তুলনায় ২ হাজার ৫০৭ টাকা বেশি।

আরও পড়ুন  দেশের বাজারে আজ স্বর্ণ বিক্রি হচ্ছে কত টাকায় !

নতুন মূল্য তালিকা (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম)

২২ ক্যারেট: ২,০৪,২৮৩ টাকা

২১ ক্যারেট: ১,৯৪,৯৯৯ টাকা

১৮ ক্যারেট: ১,৬৭,১৪৫ টাকা

সনাতন পদ্ধতি: ১,৩৮,৯৪২ টাকা

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এর আগে সর্বশেষ ১ নভেম্বর বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিনও স্বর্ণের দাম ভরিতে ১,৬৮০ টাকা বাড়ানো হয়েছিল।

চলতি বছর এ নিয়ে মোট ৭৪ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছে। এর মধ্যে ৫১ বার দাম বেড়েছে, আর ২৩ বার কমেছে। ২০২৪ সালে সমন্বয় করা হয়েছিল ৬২ বার।

নিউজটি শেয়ার করুন

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ২ হাজার ৫০৭ টাকা

আপডেট সময় ০৩:০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

দেশের বাজারে আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম। সোমবার (১০ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন দাম ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন দামের ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা, যা পূর্বের তুলনায় ২ হাজার ৫০৭ টাকা বেশি।

আরও পড়ুন  বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, আউন্স ছাড়াল ৩ হাজার ৪৫০ ডলার