ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
স্পেনের পথে ২৭ দিনের সমুদ্রযাত্রা, ৮৩ জনের প্রাণহানি স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 1190

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া আবাসিক এলাকার বাসিন্দা কেশবা প্রিয় (৪০) ও তার মেয়ে প্রথমা চৌধুরী। প্রথমা সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিলেন।

আরও পড়ুন  সৈয়দপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ শ্রমিক

এ ছাড়া নিহত হয়েছেন নবীনগর এলাকার সজল ঘোষ (৫০)। কেশবা প্রিয় ও তার পরিবার মূলত হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তারা উকিলপাড়ায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কেশবা প্রিয় ও সজল ঘোষ মারা যান।

গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রথমার বাবা প্রণয় দাস জানান, তার স্ত্রী ও মেয়ে সিলেটে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তারা মারা গেছেন।

নিহত কেশবা প্রিয়ের আত্মীয় গোবিন্দ কুমার দাশ জানান, পরিবারটি ভীষণ শোকাহত।

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মা মেয়ে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার ঘটনায় পরিবারের সবাই শোকাচ্ছন্ন।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। আমরা ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা করছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অভিযোগ এ মহাসড়কটিতে দ্রুতগতির যানবাহন এবং অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সড়কে গতিরোধক স্থাপন ও নজরদারি বাড়ানোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

আপডেট সময় ১২:১৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া আবাসিক এলাকার বাসিন্দা কেশবা প্রিয় (৪০) ও তার মেয়ে প্রথমা চৌধুরী। প্রথমা সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিলেন।

আরও পড়ুন  ব্রাজিলে রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত বিমান, পাইলট নিহত