ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশের প্রস্তাব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 1107

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২০ আগস্ট) নতুন এ প্রস্তাব পাঠানো হয়। শিক্ষকদের দাবি ৪৫ শতাংশ হলেও ২০ শতাংশের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ ছাড়া চিকিৎসা ভাতা এক হাজার টাকা করার প্রস্তাবও করা হয়েছে।

আরও পড়ুন  আলাদা পে-স্কেলের চিন্তা শিক্ষকদের জন্য: শিক্ষামন্ত্রী মিলন

জানা যায়, বর্তমানে দেশের এমপিওভুক্ত শিক্ষকরা মাসে বাড়িভাড়া বাবদ এক হাজার টাকা পান। আর চিকিৎসা ভাতা পান ৫০০ টাকা। নতুন প্রস্তাব অনুমোদন হলে চিকিৎসা ভাতা বেড়ে দ্বিগুণ এবং বাড়িভাড়াও মূল বেতনের হারে বাড়তি পাবেন শিক্ষকরা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মো. মজিবর রহমান জানান, প্রস্তাব পাঠানো হয়েছে। তবে কার্যকর করতে হলে অর্থ বিভাগের অনুমোদন প্রয়োজন। যার জন্য কিছুটা সময় লাগবে।

এর আগে ১৩ আগস্ট বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত ঘোষণা করেন। ওই দিন অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী কর্মসূচি ঘোষণা করেছিলেন।

কর্মসূচির মধ্যে ছিল আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি।

১৩ আগস্ট সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে জাতীয়করণ, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা বাড়ানোর পাঁচ দফা দাবিতে সমাবেশ করেন শিক্ষকরা।

নিউজটি শেয়ার করুন

এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশের প্রস্তাব

আপডেট সময় ০৮:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫