ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ইসির তফসিলে যুক্ত হচ্ছে আরও ৪৬টি প্রতীক, তফসিলে মোট সংখ্যা দাঁড়াবে ১১৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 534

ছবি সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) তফসিলে আরও ৪৬টি নতুন প্রতীক যুক্ত করার প্রক্রিয়া চলছে। বর্তমানে তফসিলে রয়েছে ৬৯টি প্রতীক। নতুন প্রতীকগুলো যুক্ত হলে মোট প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টিতে। ইতোমধ্যে সংশোধিত তালিকা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ইসির সংশ্লিষ্ট শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন  বিসিবি নির্বাচন ৬ অক্টোবর, তফসিল ঘোষণা

ইসি সূত্র জানায়, প্রতীক তালিকা চূড়ান্ত করতে গঠিত কমিটি প্রাথমিকভাবে ১৫০টি প্রতীক নির্বাচন করেছিল। তবে কমিশন পর্যালোচনার পর সেখান থেকে ১১৫টি প্রতীক সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয়। এ তালিকাটিই এখন আইন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আইন মন্ত্রণালয় চাইলে তালিকা থেকে কোনো প্রতীক বাদ দিতে বা নতুন প্রতীক যুক্ত করতে কমিশনকে সুপারিশ করতে পারে।

ইসি কর্মকর্তারা জানান, দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বাড়ছে। পাশাপাশি নতুন দল নিবন্ধনের প্রক্রিয়াও শুরু হয়েছে। ইতোমধ্যে ১৪৭টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। ভবিষ্যতে দল বাড়লে যেন প্রতীকের সংকট না হয়, সেই চিন্তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে প্রস্তাবিত প্রতীক তালিকায় বহুল ব্যবহৃত ‘শাপলা’ প্রতীকটি রাখা হয়নি বলে জানা গেছে।

তফসিলভুক্ত ১১৫টি প্রতীকের তালিকায় রয়েছে:

আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন, ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত-কলম, দোলনা, ধানের শীষ, নোঙর, নৌকা, প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মটরগাড়ি, মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিকশা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত, হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার।

এখন অপেক্ষা শুধু আইন মন্ত্রণালয়ের অনুমোদনের। অনুমোদন পেলে নতুন প্রতীকগুলো অন্তর্ভুক্ত হয়ে যাবে নির্বাচনের তফসিলে।

নিউজটি শেয়ার করুন

ইসির তফসিলে যুক্ত হচ্ছে আরও ৪৬টি প্রতীক, তফসিলে মোট সংখ্যা দাঁড়াবে ১১৫

আপডেট সময় ০৬:৪২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

নির্বাচন কমিশনের (ইসি) তফসিলে আরও ৪৬টি নতুন প্রতীক যুক্ত করার প্রক্রিয়া চলছে। বর্তমানে তফসিলে রয়েছে ৬৯টি প্রতীক। নতুন প্রতীকগুলো যুক্ত হলে মোট প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টিতে। ইতোমধ্যে সংশোধিত তালিকা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ইসির সংশ্লিষ্ট শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন  ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্তের পথে ইসি