ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে সরকারের অগ্রগতি নেই: অভিযোগ নাহিদ ইসলামের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 580

ছবি সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে সরকারের ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দুইবার সময় দিয়েও কেন এই ঘোষণাপত্র বাস্তবায়ন হয়নি, কোথায় বাধা এসব প্রশ্ন রেখেছেন তিনি।

সোমবার (৩০ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি সরকারের প্রতি জনগণের ওপর আস্থা রাখার আহ্বান জানান। “জুলাই ঘোষণাপত্র” শিরোনামে দেয়া সেই পোস্টে নাহিদ বলেন, “জুলাই ঘোষণাপত্র হলো ঐতিহাসিক জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদ, আহত ও নেতৃত্বের অবদান, রাজনৈতিক নিরাপত্তা ও সুরক্ষা এবং জনগণের আকাঙ্ক্ষাকে সংজ্ঞায়িত করার একটি জাতীয় দলিল। এটি পরে আইনি ও সাংবিধানিক ভিত্তি পাবে।”

আরও পড়ুন  জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা

নাহিদ উল্লেখ করেন, গত ৩১ ডিসেম্বর ছাত্রনেতারা নিজেরাই ঘোষণাপত্র দিতে চেয়েছিলেন, কিন্তু সরকার সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি সরকারি দলিল প্রকাশের প্রস্তাব দিলে তারা পিছু হটেন। এরপরও সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তিনি।

পোস্টে নাহিদ লেখেন, “সরকারের অনুরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি খসড়া দলিল দেয়া হয়েছিল। সেখান থেকে একটি সর্বসম্মত দলিল তৈরি করে আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা ছিল। কিন্তু সরকার দুই দফা সময় নিয়েও তা করেনি এবং ব্যর্থতার কারণও স্পষ্ট করেনি।”

তিনি সরকারের কাছে জবাবদিহি দাবি করে বলেন, “আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এই ঘোষণাপত্র জারি হোক এবং পরে সংবিধানে যুক্ত করার প্রতিশ্রুতিও সরকার দিক।”

নাহিদ আরও সতর্ক করে দেন, সরকার কোনো উদ্যোগ না নিলে তার দল বসে থাকবে না। তিনি লেখেন, “আমরা আমাদের ইশতেহার প্রকাশ করবো, অন্য পক্ষগুলোকেও আহ্বান জানাবো। সবাই মিলে একটি দলিল তৈরি করলে সরকারকে তা মানতে বাধ্য করতে পারবো। শহীদ পরিবারের পক্ষ থেকেই এই ঘোষণাপত্র পাঠ করা হবে।”

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, “এতে রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা থাকবে এবং সংবিধানের কোন কোন ধারা পরিবর্তন হবে তার রাজনৈতিক ঐকমত্যের দলিল হবে এটি। গণভোট, গণপরিষদ বা সংসদীয় পদ্ধতিতে এই সনদ কার্যকর হতে পারে।”

আগামী জুলাই-আগস্টের মধ্যেই ঘোষণাপত্র ও সনদ উভয়ই প্রকাশ সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন এনসিপি আহ্বায়ক।

সব দলের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, “যদি কোনো পক্ষ দলীয় স্বার্থে ঐকমত্য নষ্ট করে, সরকার ভয় না পেয়ে জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করুক। যদি সরকার তা না পারে, তাদের আর জুলাই উদযাপনের এখতিয়ার থাকবে না।”

তিনি ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ চূড়ান্ত করার তাগিদ দিয়ে সকল পক্ষের সহযোগিতা কামনা করেন।

এদিকে আগামী ১ জুলাই থেকে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি শুরু হবে বলেও জানান নাহিদ ইসলাম।

নিউজটি শেয়ার করুন

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে সরকারের অগ্রগতি নেই: অভিযোগ নাহিদ ইসলামের

আপডেট সময় ০৯:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে সরকারের ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দুইবার সময় দিয়েও কেন এই ঘোষণাপত্র বাস্তবায়ন হয়নি, কোথায় বাধা এসব প্রশ্ন রেখেছেন তিনি।

সোমবার (৩০ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি সরকারের প্রতি জনগণের ওপর আস্থা রাখার আহ্বান জানান। “জুলাই ঘোষণাপত্র” শিরোনামে দেয়া সেই পোস্টে নাহিদ বলেন, “জুলাই ঘোষণাপত্র হলো ঐতিহাসিক জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদ, আহত ও নেতৃত্বের অবদান, রাজনৈতিক নিরাপত্তা ও সুরক্ষা এবং জনগণের আকাঙ্ক্ষাকে সংজ্ঞায়িত করার একটি জাতীয় দলিল। এটি পরে আইনি ও সাংবিধানিক ভিত্তি পাবে।”

আরও পড়ুন  সাংবিধানিক স্বীকৃতি পেতে যাচ্ছে 'জুলাই ঘোষণাপত্র', বিএনপির সংশোধনী প্রস্তাব