ঢাকা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জাতীয় নির্বাচনের আচরণবিধি ও ভোটকেন্দ্র নীতিমালা নিয়ে ইসির বৈঠক আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 427

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি এবং ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করতে আজ বুধবার (২১ মে) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  ইসির তফসিলে যুক্ত হচ্ছে আরও ৪৬টি প্রতীক, তফসিলে মোট সংখ্যা দাঁড়াবে ১১৫

নির্বাচন ভবনের সভাকক্ষে সকাল সাড়ে ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য প্রস্তাবিত ‘আচরণবিধিমালা-২০২৫’, ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’, ‘স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, আসন্ন সংসদ নির্বাচনের আগে আচরণবিধিতে বেশ কিছু নতুন ধারা যুক্ত করার প্রস্তাব রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের নিয়ম, রাজনৈতিক বক্তব্যের ভাষা এবং নির্বাচনী ব্যয় সংক্রান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করার বিষয়ে আলোচনা হতে পারে।

এছাড়াও ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত নীতিমালাতেও পরিবর্তন আনার উদ্যোগ নিচ্ছে কমিশন। প্রস্তাবিত খসড়া অনুযায়ী, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষমতা ও দায়িত্ব বাড়ানোর চিন্তা করছে ইসি, যাতে ভোটকেন্দ্র নির্ধারণ ও ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করা যায়।

উল্লেখ্য, ইসি এরইমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক সংলাপ করেছে এবং বেশ কয়েকটি পর্যবেক্ষণ সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিদের পরামর্শ নিয়েছে। আজকের বৈঠকে এসব পরামর্শের আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সবকিছু ঠিক থাকলে, আগামী মাসেই আচরণবিধি ও ভোটকেন্দ্র সংক্রান্ত নীতিমালা গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।

নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে কমিশনের এমন প্রস্তুতিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

জাতীয় নির্বাচনের আচরণবিধি ও ভোটকেন্দ্র নীতিমালা নিয়ে ইসির বৈঠক আজ

আপডেট সময় ১২:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি এবং ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করতে আজ বুধবার (২১ মে) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  বহু প্রতীক্ষিত জকসু নির্বাচন শুরু, ভোট চলছে ৩৯ কেন্দ্রে