ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্য, রাষ্ট্রদূতকে তলব ঢাকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমার সরকারের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়ে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ। তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের দেওয়া বিবৃতির পর মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়।

মঙ্গলবার দুপুরে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন। এ সময় রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের দেওয়া তথ্য ভুল উল্লেখ করে বাংলাদেশ জানিয়েছে, এ বিষয়ে জাতিসংঘের নিবন্ধিত তথ্যই গ্রহণযোগ্য।

আরও পড়ুন  যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া- ইসরায়েল, মার্কিন রাষ্ট্রদূতের পোস্ট

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিম বিবিসি বাংলাকে বলেন, মিয়ানমার থেকে প্রকাশিত একটি বিবৃতির বিষয়ে আলোচনার জন্য দেশটির রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে।

এর আগে শনিবার মিয়ানমার সরকার এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে তিন লাখের বেশি মানুষ দেশটির রাখাইন রাজ্যের বাসিন্দা।

বিবৃতিতে বলা হয়, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থীকে দেশে ফিরিয়ে নিতে ইচ্ছুক মিয়ানমার। ওই বিবৃতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করা হয়।

মিয়ানমারের ওই বক্তব্যের পরই রোহিঙ্গাদের সংখ্যা ও তাদের পরিচয় নিয়ে ব্যাখ্যা জানতে দেশটির রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্য, রাষ্ট্রদূতকে তলব ঢাকার

আপডেট সময় ০৭:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমার সরকারের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়ে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ। তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের দেওয়া বিবৃতির পর মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়।

মঙ্গলবার দুপুরে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন। এ সময় রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের দেওয়া তথ্য ভুল উল্লেখ করে বাংলাদেশ জানিয়েছে, এ বিষয়ে জাতিসংঘের নিবন্ধিত তথ্যই গ্রহণযোগ্য।

আরও পড়ুন  মিয়ানমারের ভূমিকম্পে মৃত্যু ছাড়াল ৩ হাজার ৬০০, ধ্বংসস্তূপের নিচে এখনও মিলছে মরদেহ