ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

আরও ইরানি তেলবাহী জাহাজ ধ্বংস করা হবে: রুবিও

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 25

ছবি সংগৃহীত

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের পক্ষ থেকে আবারও হামলার চেষ্টা হলে আরও ইরানি তেলবাহী জাহাজ ধ্বংস করা হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কলম্বিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

রুবিও বলেন, ইরান বারবার মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার চেষ্টা করছে। ভবিষ্যতে এ ধরনের কোনো হামলার চেষ্টা হলে তার জবাবে ইরানকে আরও তেলবাহী জাহাজ হারাতে হবে।

আরও পড়ুন  ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে সৌদির পূর্ণ সমর্থন আছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, এমন ঘটনা আবারও ঘটতে পারে।

রুবিওর এই বক্তব্যের আগে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দুই দিনের মধ্যে দুইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টা করে।

তবে ওই যুদ্ধজাহাজ হামলা এড়িয়ে যেতে সক্ষম হয়। এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে জানিয়েছে সেন্টকম।

এর জবাবে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি অপরিশোধিত তেলবাহী জাহাজ ধ্বংস করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর মধ্যে চারটি জাহাজ ছিল ওমান উপসাগরে। অপর জাহাজটি ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে অবস্থান করছিল।

সেন্টকমের তথ্য অনুযায়ী, জাহাজগুলোতে হামলার আগে সেখানে থাকা ক্রুদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছে ইরানও। দেশটি জর্ডানে থাকা মার্কিন বাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, হামলায় মোট ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে ১৮টি প্রতিহত করা হয়েছে। বাকি দুটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে।

জর্ডানের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আরও ইরানি তেলবাহী জাহাজ ধ্বংস করা হবে: রুবিও

আপডেট সময় ০৯:২০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের পক্ষ থেকে আবারও হামলার চেষ্টা হলে আরও ইরানি তেলবাহী জাহাজ ধ্বংস করা হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কলম্বিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

রুবিও বলেন, ইরান বারবার মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার চেষ্টা করছে। ভবিষ্যতে এ ধরনের কোনো হামলার চেষ্টা হলে তার জবাবে ইরানকে আরও তেলবাহী জাহাজ হারাতে হবে।

আরও পড়ুন  ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল, নেতানিয়াহুর