ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

হরমুজ ইস্যুতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইইউর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 91

ছবি সংগৃহীত

হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বাধা সৃষ্টি এবং সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার, ৮ জুন এ তথ্য জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কাজা কালাস বলেন, মধ্যপ্রাচ্য বর্তমানে শান্তি আলোচনা এবং নাজুক যুদ্ধবিরতি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন তৎপরতা আন্তর্জাতিক সামুদ্রিক চলাচলের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। তিনি বলেন, ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ ধরনের কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন।

কাজা কালাস জানান, হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিষেধাজ্ঞার আওতায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ-শাখার মুখপাত্র মোহাম্মদ আকবরজাদেহকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

এছাড়া ইরানের তেল রপ্তানিকারক ইউনিয়নের প্রতিনিধি হামিদ হোসেইনির বিরুদ্ধে সম্পদ জব্দ এবং ভিসা নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইইউর পররাষ্ট্রনীতি প্রধান আরও জানান, নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে প্রণীত নতুন নিষেধাজ্ঞা কাঠামোর আওতায় এই প্রথম কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক নৌপথ ব্যবস্থাপনার প্রেক্ষাপটে ইইউর এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

হরমুজ ইস্যুতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইইউর

আপডেট সময় ০১:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬