ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ

ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, উদ্ধার অভিযান চলছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 425

ছবি: সংগৃহীত

ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে রানওয়ের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

বিমানটি আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৩৪২, যা ক্যানসাসের উইচিটা থেকে আসছিল। এটি একটি বোম্বার্ডিয়ার সিআরজে৭০০ আঞ্চলিক জেট, যার আসন সংখ্যা ৭৮। সংঘর্ষের পর বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।

আরও পড়ুন  মাদারীপুরে শ্রমিক দল নেতা হত্যাকাণ্ডের জেরে রণক্ষেত্র,শতাধিক বোমা বিস্ফোরণ

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করছে। এফএএ জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

স্থানীয় মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, একাধিক সংস্থার সহায়তায় নদীতে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। তবে হেলিকপ্টারটি পুলিশের নয় বলে নিশ্চিত করেছে তারা।

বিমানবন্দরের এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর সাময়িকভাবে টেকঅফ ও অবতরণ বন্ধ রাখা হয়েছে। এফএএ এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, উদ্ধার অভিযান চলছে

আপডেট সময় ১০:২৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে রানওয়ের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

বিমানটি আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৩৪২, যা ক্যানসাসের উইচিটা থেকে আসছিল। এটি একটি বোম্বার্ডিয়ার সিআরজে৭০০ আঞ্চলিক জেট, যার আসন সংখ্যা ৭৮। সংঘর্ষের পর বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।

আরও পড়ুন  ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ২৬ মাওবাদী