ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

 তৃণমূলের দুর্গে ধস: তারকা প্রার্থীদের ভরাডুবিতে বিজেপির হাতে পশ্চিমবঙ্গ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 208

ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের দুর্গ ভেঙে ২০৬টি আসন দখল করে সরকার গঠনের পথে গেরুয়া শিবির, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১৪৮টি আসন। এই নির্বাচনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের একঝাঁক তারকা প্রার্থী পরাজিত হয়েছেন।

তৃণমূলের পক্ষে লড়া অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরাহনগর আসনে বিজেপির সজল ঘোষের কাছে ১৬ হাজার ৯৫৬ ভোটে পরাজিত হয়েছেন। ২০২৪ সালের উপনির্বাচনে জিতে এই আসনের বিধায়ক হয়েছিলেন তিনি।

আরও পড়ুন  পশ্চিমবঙ্গে প্রাথমিক গণনায় বিজেপি এগিয়ে ১৫০ আসনে

চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী দ্বিতীয়বার ব্যারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েও ১৫ হাজারের বেশি ভোটে বিজেপির কৌস্তুভ বাগচীর কাছে হেরে গেছেন।

রাসবিহারী আসনে তৃণমূলের দেবাশিস কুমার বিজেপির স্বপন দাশগুপ্তের কাছে প্রায় ২১ হাজার ভোটে পরাজিত হয়েছেন। ২০২১ সালে এই আসন থেকে জিতেছিলেন তিনি।

টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীও তৃণমূলের হয়ে লড়ে হেরেছেন। তাঁর আসনে জয়ী হয়েছেন বিজেপির সমরেন্দ্রনাথ ঘোষ। একই ধারায় দমদমে শিক্ষামন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু বিজেপির অরিজিৎ বক্সীর কাছে ২৫ হাজার ২৭৩ ভোটে পরাজিত হয়েছেন।

তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা শ্যামপুকুর আসনে বিজেপির পূর্ণিমা চক্রবর্তীর কাছে ১৪ হাজার ৬৩৩ ভোটে হেরেছেন। বেহালা পশ্চিম আসনে রত্না চট্টোপাধ্যায় বিজেপির ইন্দ্রনীল খাঁ’র কাছে ২৪ হাজার ৬৯৯ ভোটে পরাজিত হয়েছেন। মানিকতলায় তৃণমূলের শ্রেয়া পাণ্ডে বিজেপির তাপস রায়ের কাছে ১৫ হাজার ৬৪৪ ভোটে হেরেছেন।

তবে বিজেপির পক্ষে লড়া সব তারকা প্রার্থী জেতেননি। শ্যামপুর বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন অভিনেতা হিরণ চ্যাটার্জি। আরেক অভিনেতা রুদ্রনীল ঘোষ তৃণমূলের রানা চট্টোপাধ্যায়কে প্রায় ১৬ হাজার ভোটে হারিয়ে জয় নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

 তৃণমূলের দুর্গে ধস: তারকা প্রার্থীদের ভরাডুবিতে বিজেপির হাতে পশ্চিমবঙ্গ

আপডেট সময় ০২:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের দুর্গ ভেঙে ২০৬টি আসন দখল করে সরকার গঠনের পথে গেরুয়া শিবির, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১৪৮টি আসন। এই নির্বাচনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের একঝাঁক তারকা প্রার্থী পরাজিত হয়েছেন।

তৃণমূলের পক্ষে লড়া অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরাহনগর আসনে বিজেপির সজল ঘোষের কাছে ১৬ হাজার ৯৫৬ ভোটে পরাজিত হয়েছেন। ২০২৪ সালের উপনির্বাচনে জিতে এই আসনের বিধায়ক হয়েছিলেন তিনি।

আরও পড়ুন  অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে ১৪ বাংলাদেশি গ্রেপ্তার