ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলা

ইরানের প্রধান পেট্রোকেমিক্যাল কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 197

ছবি: সংগৃহীত

ইরানের জ্বালানি খাতের ওপর বড় ধরনের আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাহশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং বন্দর ইমাম পেট্রোকেমিক্যাল কোম্পানিতে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

খুজেস্তান অঞ্চলের গভর্নরের নিরাপত্তা বিষয়ক উপ-প্রধান ওয়ালিউল্লাহ হায়াতি জানান, শনিবার সকাল থেকেই এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। তিনি সরাসরি এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। ইরানি গণমাধ্যমের তথ্যমতে, এখন পর্যন্ত অন্তত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে।

পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত এই শিল্পাঞ্চলটি ইরানের তেল ও গ্যাস শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এখান থেকেই ইরানের উৎপাদিত পেট্রোকেমিক্যাল পণ্যের বড় একটি অংশ বিশ্ববাজারে রপ্তানি করা হয়। হামলার পরপরই পেট্রোকেমিক্যাল স্পেশাল ইকোনমিক জোন অর্গানাইজেশন এক জরুরি বিবৃতিতে জানায়, শ্রমিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ড বা রাসায়নিক ছড়িয়ে পড়ার ফলে দূষণের আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, পার্শ্ববর্তী শহরগুলোর সাধারণ জনগণের জন্য এখনই বড় কোনো বিপদ নেই।

আরও পড়ুন  ভোরে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে এই হামলা পুরো অঞ্চলের জ্বালানি বাজার এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ঠেলে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলা

ইরানের প্রধান পেট্রোকেমিক্যাল কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলা

আপডেট সময় ১১:৩৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

ইরানের জ্বালানি খাতের ওপর বড় ধরনের আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাহশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং বন্দর ইমাম পেট্রোকেমিক্যাল কোম্পানিতে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

খুজেস্তান অঞ্চলের গভর্নরের নিরাপত্তা বিষয়ক উপ-প্রধান ওয়ালিউল্লাহ হায়াতি জানান, শনিবার সকাল থেকেই এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। তিনি সরাসরি এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। ইরানি গণমাধ্যমের তথ্যমতে, এখন পর্যন্ত অন্তত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে।

পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত এই শিল্পাঞ্চলটি ইরানের তেল ও গ্যাস শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এখান থেকেই ইরানের উৎপাদিত পেট্রোকেমিক্যাল পণ্যের বড় একটি অংশ বিশ্ববাজারে রপ্তানি করা হয়। হামলার পরপরই পেট্রোকেমিক্যাল স্পেশাল ইকোনমিক জোন অর্গানাইজেশন এক জরুরি বিবৃতিতে জানায়, শ্রমিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ড বা রাসায়নিক ছড়িয়ে পড়ার ফলে দূষণের আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, পার্শ্ববর্তী শহরগুলোর সাধারণ জনগণের জন্য এখনই বড় কোনো বিপদ নেই।

আরও পড়ুন  লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪