ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

মানবিক সহায়তার জন্য হরমুজ প্রণালী খুলে দিচ্ছে ইরান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 141

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম তেল পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা এবং কৃষি পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে ইরান। শনিবার ভারতের সরকারি সংবাদমাধ্যম ‘নিউজ অন এয়ার’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেনি জানিয়েছেন, তেহরান জাতিসংঘের বিশেষ অনুরোধ মেনে নিয়েছে, যার ফলে চলমান সংঘাত ও পারমাণবিক স্থাপনায় হামলার পরিস্থিতির মধ্যেও এই সংকীর্ণ জলপথ দিয়ে জরুরি ত্রাণ চলাচলের সুযোগ তৈরি হবে।

আলী বাহরেনি আরও উল্লেখ করেন যে, সারের ওপর নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে কৃষি ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তাই এক মাস ধরে চলা যুদ্ধের পর এই পদক্ষেপটি একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, মানবিক প্রচেষ্টাকে সমর্থন করা এবং অভাবীদের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইরানের অঙ্গীকারের প্রতিফলন এটি।

এদিকে, হরমুজ প্রণালীর অচলাবস্থার কারণে সৃষ্ট বৈশ্বিক প্রভাব মোকাবিলায় জাতিসংঘ একটি বিশেষ ‘টাস্ক ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, উপ-মহাসচিব হোর্হে মোরেইরা দা সিলভার নেতৃত্বে এই দলটি কৃষি সংকট এড়াতে প্রয়োজনীয় সার ও সংশ্লিষ্ট কাঁচামাল স্থানান্তরের একটি কার্যকর কারিগরি প্রক্রিয়া তৈরি করবে। মূলত মানবিক চাহিদা মেটানোর বিষয়টিকে প্রাধান্য দিয়েই এই দলটি কাজ করবে।

আরও পড়ুন  পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ মানতে প্রস্তুত ইরান, শর্ত শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিউজটি শেয়ার করুন

মানবিক সহায়তার জন্য হরমুজ প্রণালী খুলে দিচ্ছে ইরান

আপডেট সময় ০৯:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম তেল পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা এবং কৃষি পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে ইরান। শনিবার ভারতের সরকারি সংবাদমাধ্যম ‘নিউজ অন এয়ার’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেনি জানিয়েছেন, তেহরান জাতিসংঘের বিশেষ অনুরোধ মেনে নিয়েছে, যার ফলে চলমান সংঘাত ও পারমাণবিক স্থাপনায় হামলার পরিস্থিতির মধ্যেও এই সংকীর্ণ জলপথ দিয়ে জরুরি ত্রাণ চলাচলের সুযোগ তৈরি হবে।

আলী বাহরেনি আরও উল্লেখ করেন যে, সারের ওপর নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে কৃষি ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তাই এক মাস ধরে চলা যুদ্ধের পর এই পদক্ষেপটি একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, মানবিক প্রচেষ্টাকে সমর্থন করা এবং অভাবীদের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইরানের অঙ্গীকারের প্রতিফলন এটি।

এদিকে, হরমুজ প্রণালীর অচলাবস্থার কারণে সৃষ্ট বৈশ্বিক প্রভাব মোকাবিলায় জাতিসংঘ একটি বিশেষ ‘টাস্ক ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, উপ-মহাসচিব হোর্হে মোরেইরা দা সিলভার নেতৃত্বে এই দলটি কৃষি সংকট এড়াতে প্রয়োজনীয় সার ও সংশ্লিষ্ট কাঁচামাল স্থানান্তরের একটি কার্যকর কারিগরি প্রক্রিয়া তৈরি করবে। মূলত মানবিক চাহিদা মেটানোর বিষয়টিকে প্রাধান্য দিয়েই এই দলটি কাজ করবে।

আরও পড়ুন  ইসরায়েল-ইরান উত্তেজনায় ক্লাব বিশ্বকাপে খেলতে পারছেন না ইরানি ফরোয়ার্ড