ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

২৫ বছর পর প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে সিরিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 1156

ছবি সংগৃহীত

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানী যুক্তরাষ্ট্র সফরে আছেন। এটি গত ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে সিরিয়ার কোনো উচ্চপর্যায়ের প্রথম সফর।

এই সফরের মূল লক্ষ্য হলো মার্কিন কংগ্রেসকে রাজি করানো, যাতে সিরিয়ার ওপর আরোপিত বাকি থাকা নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হয়। বিশেষ করে ২০২০ সাল থেকে কার্যকর থাকা “সিজার স্যাংশনস” তুলে দেওয়ার বিষয়ে আলোচনা হবে।

আরও পড়ুন  ইউক্রেনকে ৩,০০০ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিবে যুক্তরাষ্ট্র

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম অ্যাক্সিওসকে জানিয়েছেন, তিনি শাইবানীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া অন্য আইনপ্রণেতারাও সিরিয়ার এই পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।

“সিজার স্যাংশনস” মূলত আসাদ সরকারকে লক্ষ্য করে আরোপিত হয়েছিল, যা দেশটির অর্থনীতি ও আন্তর্জাতিক লেনদেনে বড় বাধা হয়ে আছে।

নিউজটি শেয়ার করুন

২৫ বছর পর প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে সিরিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:৩৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানী যুক্তরাষ্ট্র সফরে আছেন। এটি গত ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে সিরিয়ার কোনো উচ্চপর্যায়ের প্রথম সফর।

এই সফরের মূল লক্ষ্য হলো মার্কিন কংগ্রেসকে রাজি করানো, যাতে সিরিয়ার ওপর আরোপিত বাকি থাকা নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হয়। বিশেষ করে ২০২০ সাল থেকে কার্যকর থাকা “সিজার স্যাংশনস” তুলে দেওয়ার বিষয়ে আলোচনা হবে।

আরও পড়ুন  ইসরাইলের উসকানিতে পা দেবে না তুরস্ক, সিরিয়াকে দেবে না নতুন যুদ্ধে জড়াতে: এরদোয়ান