ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাগেরহাটের ফকিরহাটে র‍্যাবের হানা: ১৩ কেজি গাঁজাসহ আটক ১ ‘নতুন তাস’ খেলার প্রস্তুতি নিচ্ছে ইরান; ফুরিয়ে আসছে দুই সপ্তাহের যুদ্ধবিরতি এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি স্থায়ী চুক্তির আগে ইরানি বন্দরে অবরোধ প্রত্যাহারে ট্রাম্পের অস্বীকৃতি ব্যক্তিগত গাড়ির চাপে অচল ঢাকা, কেন্দ্রে পৌঁছাতেও হিমশিম শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা থেকে গায়েব ৪ লাখ শিক্ষার্থী হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নাকচ ইরানের সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: অংশ নিয়েছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী হাঙ্গেরি সফরে এলেই গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু: প্রধানমন্ত্রী পিটার খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি বাংলাদেশি হাজি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 232

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬০ হাজার ৫১৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। সোমবার (৩০ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৫ হাজার ৫০৬ জন। হাজিদের পরিবহনে তিনটি এয়ারলাইন্স যুক্ত ছিল—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স।

আরও পড়ুন  বিশ্ব ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফিরেছেন ২৬ হাজার ৭৬৭ জন হাজি, সৌদি এয়ারলাইন্সে ২৪ হাজার ৯৭০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৭৭৬ জন। এ পর্যন্ত মোট ১৬০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭১টি, সৌদি এয়ারলাইন্স ৬৬টি এবং ফ্লাইনাস ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে।

এ বছর হজ পালন করতে গিয়ে ৪১ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিন অনুযায়ী, মৃত্যুর পেছনে বার্ধক্যজনিত জটিলতা এবং বিভিন্ন শারীরিক অসুস্থতা মূলত দায়ী ছিল।

প্রসঙ্গত, এ বছর হজযাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল থেকে, শেষ প্রেরিত ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ৩১ মে। পবিত্র হজের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয় ৫ জুন।

ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে বলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি বাংলাদেশি হাজি

আপডেট সময় ১০:২৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬০ হাজার ৫১৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। সোমবার (৩০ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৫ হাজার ৫০৬ জন। হাজিদের পরিবহনে তিনটি এয়ারলাইন্স যুক্ত ছিল—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স।

আরও পড়ুন  সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত