ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
পদত্যাগের পর হাসিমুখে পূজামণ্ডপে ইশরাক সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল

ট্রাম্প-রামাফোসা বৈঠক: শ্বেতাঙ্গ গণহত্যা ও জমি দখলের মিথ্যা অভিযোগ ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 635

ছবি সংগৃহীত

ওয়াশিংটনের হোয়াইট হাউসে বৈঠকে বসেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২১ মে) অনুষ্ঠিত এই বৈঠকের শুরুটা ছিল হাস্যোজ্জ্বল, কিন্তু অল্প সময়েই তা উত্তপ্ত বিতর্কে রূপ নেয়।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বৈঠকে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গণহত্যা, জমি দখলসহ নানা অভিযোগ তোলেন। যদিও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা জেলেনস্কির মতো সরাসরি বাকবিতণ্ডায় না জড়িয়ে সংযতভাবে পরিস্থিতি মোকাবিলা করেন।

আরও পড়ুন  উদ্বোধনী সমাবেশের আগের ভাষণে ‘আমেরিকার পতন’ থামানোর প্রতিশ্রুতি ট্রাম্পের

বৈঠকের এক পর্যায়ে ট্রাম্প ওভাল অফিসে উপস্থিত সবাইকে একটি ভিডিও দেখান, যেখানে দক্ষিণ আফ্রিকার একটি খামারে সহিংসতার দৃশ্য রয়েছে। ভিডিওটি ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ধারণ করা, ঠিক এক সপ্তাহ আগে ওই খামারে দু’জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার প্রতিবাদে সেখানে বিক্ষোভ শুরু হয়েছিল। ভিডিওর পাশাপাশি ট্রাম্প কিছু সংবাদপত্রের কাটিং তুলে ধরেন, যেগুলোকে তিনি শ্বেতাঙ্গ নিপীড়নের প্রমাণ হিসেবে দাবি করেন।

বৈঠকে ট্রাম্প বলেন, “দক্ষিণ আফ্রিকায় মানুষ নিজেদের নিরাপত্তার জন্য দেশ ছাড়ছে। শ্বেতাঙ্গদের জমি দখল করা হচ্ছে, এমনকি হত্যা পর্যন্ত করা হচ্ছে।”

ট্রাম্পের এমন একের পর এক অভিযোগের মুখে রামাফোসা শান্তভাবে নিজের বক্তব্য তুলে ধরেন। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র। তাই বৈঠকে ট্রাম্পের মন গলাতে রামাফোসা সঙ্গে নিয়ে এসেছিলেন দেশটির খ্যাতিমান শ্বেতাঙ্গ গলফ খেলোয়াড়দেরও। তবে তাতেও ট্রাম্পের প্রস্তুত স্ক্রিপ্টে কোনো পরিবর্তন আসেনি।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে রয়েছে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার, জরুরি মার্কিন সহায়তা বাতিল, শ্বেতাঙ্গ সংখ্যালঘু আফ্রিকানারদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার ঘোষণা এবং ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আইসিজে-তে করা মামলার তীব্র সমালোচনা।

বৈঠক শেষে উভয় পক্ষ থেকে ভিন্নমত থাকা সত্ত্বেও ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের আশা প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্প-রামাফোসা বৈঠক: শ্বেতাঙ্গ গণহত্যা ও জমি দখলের মিথ্যা অভিযোগ ট্রাম্পের

আপডেট সময় ১১:০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ওয়াশিংটনের হোয়াইট হাউসে বৈঠকে বসেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২১ মে) অনুষ্ঠিত এই বৈঠকের শুরুটা ছিল হাস্যোজ্জ্বল, কিন্তু অল্প সময়েই তা উত্তপ্ত বিতর্কে রূপ নেয়।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বৈঠকে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গণহত্যা, জমি দখলসহ নানা অভিযোগ তোলেন। যদিও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা জেলেনস্কির মতো সরাসরি বাকবিতণ্ডায় না জড়িয়ে সংযতভাবে পরিস্থিতি মোকাবিলা করেন।

আরও পড়ুন  আইনশৃঙ্খলা ইস্যুতে তিন বাহিনী প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা