ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

মেক্সিকোতে চলতি নির্বাচনী প্রচারণার সময়ের মধ্যে দ্বিতীয় মেয়র প্রার্থীকে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 517

ছবি সংগৃহীত

মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে এক উৎসবমুখর নির্বাচনী প্রচারণা মাত্র কয়েক মিনিটের মধ্যে রূপ নেয় ভয়াবহ সন্ত্রাসী হামলায়।

স্থানীয় সময় রোববার (১১ মে) রাতে টেক্সিস্টেপেক শহরে মেয়র প্রার্থী ইয়েসেনিয়া লারা গুতিয়েরেজসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

আরও পড়ুন  মেক্সিকোতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ: নিহত কমপক্ষে ৩০

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণার লাইভ ভিডিও চলছিলো। ভিডিওতে দেখা যায়, মেয়র প্রার্থী লারা তার সমর্থকদের নিয়ে রাস্তায় পদযাত্রা করছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করছেন।

এরপর হঠাৎ ক্যামেরার বাইরে থেকে গুলির আওয়াজ আসে, ভিডিওতে প্রায় ২০টি গুলির শব্দ শোনা যায়। প্রচারনার সময় নিজের ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে ছিলেন ঐ ইয়েসেনিয়া। ফলে হত্যার দৃশ্য সরাসরি সম্প্রচার হয় ফেইসবুক লাইভে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম সোমবার (১২ মে) এক প্রেস ব্রিফিংয়ে এই হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এই হামলার পেছনের কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য আমাদের জানা নেই। আমরা ভেরাক্রুজ রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছি এবং প্রয়োজনে ফেডারেল সহায়তা দেয়ার জন্য প্রস্তুত আছি।’

এ ঘটনার পর মানবাধিকার সংগঠনগুলো মেক্সিকোতে নির্বাচনী সহিংসতা বাড়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদকরা মেক্সিকো সরকারকে রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধে জরুরি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

মেক্সিকোতে চলতি নির্বাচনী প্রচারণার সময়ের মধ্যে দ্বিতীয় মেয়র প্রার্থীকে হত্যা

আপডেট সময় ০২:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে এক উৎসবমুখর নির্বাচনী প্রচারণা মাত্র কয়েক মিনিটের মধ্যে রূপ নেয় ভয়াবহ সন্ত্রাসী হামলায়।

স্থানীয় সময় রোববার (১১ মে) রাতে টেক্সিস্টেপেক শহরে মেয়র প্রার্থী ইয়েসেনিয়া লারা গুতিয়েরেজসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

আরও পড়ুন  ভোলায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা