ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের আনুষ্ঠানিক স্বীকৃতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 481

ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের আনুষ্ঠানিক স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। সোমবার সকালে শুরু হওয়া কংগ্রেস অধিবেশনে আইনপ্রণেতারা এ স্বীকৃতি দেন। এর ফলে ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের চূড়ান্ত অনুমোদন লাভ করেছে।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফিরে আসছেন। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।

আরও পড়ুন  ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

এই স্বীকৃতি এমন একটি সময়ে এলো, যখন ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল হামলার ঘটনা এখনও যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে গণ্য করা হয়। সে সময় নির্বাচনী ফল উল্টে দেওয়ার চেষ্টায় ট্রাম্প সমর্থকেরা কংগ্রেস ভবনে হামলা চালিয়েছিল। এ ঘটনায় বহুজনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তবে এবার ট্রাম্পের বিজয়ের ক্ষেত্রে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। বরং কংগ্রেস শান্তিপূর্ণভাবে তার বিজয়কে অনুমোদন দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের আনুষ্ঠানিক স্বীকৃতি

আপডেট সময় ১১:৩২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। সোমবার সকালে শুরু হওয়া কংগ্রেস অধিবেশনে আইনপ্রণেতারা এ স্বীকৃতি দেন। এর ফলে ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের চূড়ান্ত অনুমোদন লাভ করেছে।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফিরে আসছেন। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।

আরও পড়ুন  এআইয়ের কারণে চাকরি হারানোর প্রবণতা নেই যুক্তরাষ্ট্রে