ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অকটেনের বদলে পেট্রল ব্যবহার করছেন? নিজের অজান্তেই ইঞ্জিনের বারোটা বাজাচ্ছেন না তো! রংপুরে লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে মিলবে না তেল শ্যামপুরে আরআরএম স্টিল মিলে ভয়াবহ দুর্ঘটনা, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সংগীত শিক্ষা চালু করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী ৫ এপ্রিল থেকে সারাদেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সমন্বয় কাল, কত হতে পারে নতুন দাম? চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির উদ্বোধন নদী-খাল দখল রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: মনিটরিং সেল গঠনের ঘোষণা ৫৩ বছর পর ফের চাঁদের পথে মানুষ; আজ ইতিহাস গড়তে যাচ্ছে নাসার ‘আর্টেমিস-২’ হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ল ইরান

পেট্রোল আনতে গিয়ে প্রাণ হারালেন কলেজ শিক্ষার্থী মাহাথির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 34

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মোটরসাইকেল নিয়ে পেট্রোল আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. মাহাথির মন্ডল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহাথির বহরপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাথির মন্ডল নিজের মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী শহরের দিকে পেট্রোল সংগ্রহ করতে যাচ্ছিলেন। রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের হুলাইল গ্রামের গজারিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় মোটরসাইকেলটি সজোরে ব্রিজের পিলারের সাথে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।

আরও পড়ুন  ধর্ষণের বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র জানায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত মাহাথির মন্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উত্তরপাড়া গ্রামের মো. বারেক মন্ডলের ছেলে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ওই এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই সড়কে অতিরিক্ত গতি এবং চালকদের অসতর্কতার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। গজারিয়া ব্রিজসহ সংলগ্ন এলাকায় যানবাহন চলাচলে আরও সতর্কতা অবলম্বন এবং সড়ক নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

পেট্রোল আনতে গিয়ে প্রাণ হারালেন কলেজ শিক্ষার্থী মাহাথির

আপডেট সময় ০৯:৫৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মোটরসাইকেল নিয়ে পেট্রোল আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. মাহাথির মন্ডল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহাথির বহরপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাথির মন্ডল নিজের মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী শহরের দিকে পেট্রোল সংগ্রহ করতে যাচ্ছিলেন। রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের হুলাইল গ্রামের গজারিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় মোটরসাইকেলটি সজোরে ব্রিজের পিলারের সাথে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।

আরও পড়ুন  শিক্ষার্থীদের পানির বোতল ছোঁড়া ঘটনায় হতাশা প্রকাশ উপদেষ্টা আসিফ মাহমুদের