ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও দুই সন্তানের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 441

ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ এক মা আত্মহত্যা করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে পূবাইল রেলওয়ে স্টেশন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই নারী তার ছেলে ও মেয়েকে নিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। একটি ট্রেন আসতে দেখে ছেলেটি ভয়ে সরে যাওয়ার চেষ্টা করলেও মা তাকে টেনে ধরেন এবং দুই সন্তানসহ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে। তিনি বলেন:
“প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিচয় বা আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

আরও পড়ুন  বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৪টি কারখানা বন্ধ, ৯ মার্চ থেকে শুরু হচ্ছে পাওনা পরিশোধ

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও দুই সন্তানের মৃত্যু

আপডেট সময় ০২:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

গাজীপুরের পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ এক মা আত্মহত্যা করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে পূবাইল রেলওয়ে স্টেশন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই নারী তার ছেলে ও মেয়েকে নিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। একটি ট্রেন আসতে দেখে ছেলেটি ভয়ে সরে যাওয়ার চেষ্টা করলেও মা তাকে টেনে ধরেন এবং দুই সন্তানসহ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে। তিনি বলেন:
“প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিচয় বা আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

আরও পড়ুন  গাজীপুরের বৃহত্তম কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস