ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজীপুরের বৃহত্তম কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 517

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকার ফলপট্টিতে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি গাজীপুরের সবচেয়ে বড় কাঁচাবাজারের আড়ত, যেখানে শত শত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগুন দ্রুত আশপাশের আলুপট্টি, কাঁচাবাজার ও মুদি দোকানে ছড়িয়ে পড়ে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে আটটার দিকে ফলপট্টি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই দাহ্য পদার্থের কারণে আগুন ব্যাপক আকার ধারণ করে। বাজারের ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন।

আরও পড়ুন  বান্দরবানে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ড: ভস্মীভূত ৪ বসতবাড়ি

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সজীব আহমেদ জানান, ‘সকাল সাড়ে আটটায় আগুন লাগার খবর পাই। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

অগ্নিকাণ্ডে প্রচুর পরিমাণ ফল, সবজি ও মুদি সামগ্রী পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অনেকেই সর্বস্ব হারানোর শঙ্কায় রয়েছেন। তবে এখনো আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।

এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে বাজারে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে কতক্ষণ লাগবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরের বৃহত্তম কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আপডেট সময় ১০:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকার ফলপট্টিতে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি গাজীপুরের সবচেয়ে বড় কাঁচাবাজারের আড়ত, যেখানে শত শত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগুন দ্রুত আশপাশের আলুপট্টি, কাঁচাবাজার ও মুদি দোকানে ছড়িয়ে পড়ে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে আটটার দিকে ফলপট্টি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই দাহ্য পদার্থের কারণে আগুন ব্যাপক আকার ধারণ করে। বাজারের ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন।

আরও পড়ুন  বুসান বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা