ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

টানা দামে আগুন: ভরিতে ২.৪৭ লাখ ছাড়াল স্বর্ণ, চাপে ক্রেতারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 178

ছবি সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে স্থানীয় বাজারেও কয়েক দফায় মূল্য বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গত বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিতে ৩,২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে, যা আজ শনিবার (৪ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ২,৪৭,৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২,৩৬,৭২১ টাকা, ১৮ ক্যারেটের দাম ২,০২,৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৬৫,২৭৯ টাকা প্রতি ভরি।

আরও পড়ুন  নতুন মুদ্রানীতি আসছে, আবারও কি বাড়বে নীতি সুদের হার?

বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও এই সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৫,৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫,৪২৪ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪,৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩,৫০০ টাকা প্রতি ভরি নির্ধারিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

টানা দামে আগুন: ভরিতে ২.৪৭ লাখ ছাড়াল স্বর্ণ, চাপে ক্রেতারা

আপডেট সময় ০১:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে স্থানীয় বাজারেও কয়েক দফায় মূল্য বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গত বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিতে ৩,২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে, যা আজ শনিবার (৪ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ২,৪৭,৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২,৩৬,৭২১ টাকা, ১৮ ক্যারেটের দাম ২,০২,৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৬৫,২৭৯ টাকা প্রতি ভরি।

আরও পড়ুন  উপকূলের টাইগার চিংড়ি পাড়ি জমাচ্ছে ইউরোপ-আমেরিকায়, দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা