ঘুমের ট্যাবলেট খেয়ে ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা
- আপডেট সময় ০৪:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / 15
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু অতিরিক্ত পরিমাণে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল গণমাধ্যমকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘমল্লার বসু এক সঙ্গে ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহননের চেষ্টা করেন। অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
মেঘমল্লার বসু কেন এমন চরম পথ বেছে নিয়েছেন, সে সম্পর্কে নিশ্চিত কোনো কারণ এখনো জানা যায়নি। তাঁর সহপাঠী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যেও এ নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। ঘটনাটি জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

























