ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দুবাইয়ে ইউক্রেইনীয় ড্রোন প্রতিরোধী ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আমি ‘শান্তির দূত’: ট্রাম্প পুলিশ সদস্যরা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী পিএসএলে শরিফুলের অভিষেক, মুখোমুখি দুই বাংলাদেশি ক্রিকেটার রাজশাহী মেডিকেলের পরিচালকের ওপর স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ: অবহেলার দায়ে কঠোর সমালোচনা পলাশবাড়ীতে ভাড়া বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার হুথির যুদ্ধ ঘোষণা ও বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা মেয়ের বিরল অসুখ নিয়ে কঠিন সময় পার করছেন বরুণ ধাওয়ান স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকাল

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 563

ছবি: সংগৃহীত

রাজধানীর কলতাবাজার পানির পাম্প এলাকার ভাড়া মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা সুলতানা (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রোববার (৮ জানুয়ারি) সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়। তিনি কলতাবাজারে একটি ভাড়া মেসে থাকতেন। ঘটনার দিন সারাদিন তার কক্ষের দরজা বন্ধ ছিল। সন্ধ্যার দিকে তার বান্ধবী এসে একাধিকবার ডাকাডাকি করে। সাড়া না পেলে বাড়িওয়ালাকে জানান বিষয়টি।

আরও পড়ুন  জবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নাম প্রকাশ না করার শর্তে মেসে থাকা এক শিক্ষার্থী বলেন, সারাদিন রুমের দরজা বন্ধ ছিল। রাত ৯টার দিকে তার এক বান্ধবি আসে। আমরা তখন দরজায় ধাক্কা দিই। প্রায় ১৫-২০ মিনিট ধাক্কা দিয়েও দরজা না খুললে বাড়িওয়ালাকে ফোন করি। পরে নিচ থেকে একজন এসে হাতুড়ি দিয়ে দরজা ভাঙলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

নিহত শিক্ষার্থীর ভাই নাঈম হোসেন জানান, রোববার রাতে রাকিবার সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। তখন সে মেসে একাই ছিল এবং মাকে জানায়, তার শরীর ভালো নেই, পরে কথা বলবে। এরপর পরিবারের কারও সঙ্গে তার আর যোগাযোগ হয়নি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস হাসান বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের জন্য দুঃখজনক। আমরা জানতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে জানিয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছি। নারী শিক্ষার্থী হওয়ায় এখনও উদ্ধার কাজ সম্পন্ন হয়নি। আমাদের টিম কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৪৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীর কলতাবাজার পানির পাম্প এলাকার ভাড়া মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা সুলতানা (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রোববার (৮ জানুয়ারি) সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়। তিনি কলতাবাজারে একটি ভাড়া মেসে থাকতেন। ঘটনার দিন সারাদিন তার কক্ষের দরজা বন্ধ ছিল। সন্ধ্যার দিকে তার বান্ধবী এসে একাধিকবার ডাকাডাকি করে। সাড়া না পেলে বাড়িওয়ালাকে জানান বিষয়টি।

আরও পড়ুন  কাকরাইলে রাতভর অবস্থান, তিন দফা দাবিতে অনড় জবি শিক্ষার্থীরা