ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্যাস লিকের বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতে আদালতে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২ গোয়েন্দা তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, দেশে আনার প্রক্রিয়া শুরু নতুন জাহাজে জ্বালানি এলেও সীমিত বিক্রি অব্যাহত থাকবে ইরানের ইউরেনিয়াম নিতে স্পেশাল ফোর্স অভিযানের চিন্তা যুক্তরাষ্ট্রের প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার শান্ত কিন্তু বৈচিত্র্যময় এক দেশ গভীর রাতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ, তদন্তে নরওয়ে পুলিশ মরণোত্তর অদম্য নারী পুরস্কার খালেদা জিয়ার, দাদীর পক্ষে পুরস্কার নিলেন জাইমা রহমান

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বাড়ছেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 338

ছবি সংগৃহীত

দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর দুরবস্থা কাটছেই না। বরং দিন দিন খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়ছে। বহুল আলোচিত আর্থিক খাতের ব্যক্তিত্ব প্রশান্ত কুমার (পি কে) হালদারের রেখে যাওয়া অনিয়মের প্রভাব এখনো বহন করছে এই খাত। তার মালিকানা ও ব্যবস্থাপনায় থাকা কয়েকটি প্রতিষ্ঠানে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও খেলাপি ঋণ ক্রমেই বাড়ছে।

আরও পড়ুন  নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক, থাকছে ঋণ গ্রহীতাদের জন্য সুখবর

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জুন শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৪১ কোটি টাকা, যা মোট ঋণের ৩৫ দশমিক ৭২ শতাংশ। গত বছরের একই সময়ে খেলাপি ঋণ ছিল ২৪ হাজার ৭১১ কোটি টাকা বা মোট ঋণের ৩৩ দশমিক ১৫ শতাংশ। অর্থাৎ এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ৮৩০ কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বর শেষে এই খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২১ হাজার ৫৬৭ কোটি টাকা, যা মোট ঋণের ২৯ দশমিক ২৭ শতাংশ।

খেলাপি ঋণ বৃদ্ধির ক্ষেত্রে ব্যাংকের অবস্থাও ভালো নয়। আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় ব্যাংকগুলোতে খেলাপি ঋণ দ্রুত বাড়ছে। কারণ, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ব্যাংক খাতে কঠোর তদারকি শুরু হয়েছে, ফলে লুকানো খেলাপি ঋণ ধীরে ধীরে সামনে আসছে। অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানগুলো কয়েক বছর ধরেই প্রকৃত খেলাপি ঋণ দেখিয়ে আসছে।

খাতসংশ্লিষ্টরা জানান, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা এখনো কাটেনি। কয়েকটি ব্যাংকের তারল্য সংকটের কারণে তাদের অবস্থাও নড়বড়ে হয়েছে। যখন কিছু ব্যাংক গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যর্থ হয়, তখন অনেক গ্রাহক আর্থিক প্রতিষ্ঠান থেকেও টাকা তুলে নেন। এতে প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণ কমে যায়, ফলে আমানত ও ঋণ উভয়ই হ্রাস পাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, তহবিল সংকটের কারণে নতুন ঋণ বাড়ছে খুব ধীরগতিতে। ২০২৫ সালের জুন শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মোট ঋণ দাঁড়িয়েছে ৭৭ হাজার ১৪২ কোটি টাকা। এর আগে মার্চ শেষে এই ঋণের পরিমাণ ছিল ৭৬ হাজার ৯৫৬ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ঋণ বেড়েছে মাত্র ১৮৬ কোটি টাকা। গত বছরের জুনে এই ঋণ ছিল ৭৪ হাজার ৯১৮ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ঋণ বেড়েছে মাত্র ২ হাজার ২২৪ কোটি টাকা।

অন্যদিকে, আমানতের পরিমাণেও খুব বেশি পরিবর্তন হয়নি। ২০২৪ সালের ডিসেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত ছিল ৪৮ হাজার ২৫ কোটি টাকা। চলতি বছরের মার্চ শেষে তা বেড়ে দাঁড়ায় ৪৯ হাজার ৪৮৭ কোটি টাকা এবং জুনে আরও সামান্য বেড়ে হয় ৪৯ হাজার ৭৭৪ কোটি টাকা।

খাত বিশেষজ্ঞরা মনে করছেন, খেলাপি ঋণের ক্রমবর্ধমান প্রবণতা ও আমানত বৃদ্ধির ধীরগতি আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে। এই অবস্থায় কার্যকর সংস্কার ও কঠোর নজরদারি ছাড়া খাতটি স্থিতিশীল হওয়া কঠিন হবে।

নিউজটি শেয়ার করুন

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বাড়ছেই

আপডেট সময় ০৩:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর দুরবস্থা কাটছেই না। বরং দিন দিন খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়ছে। বহুল আলোচিত আর্থিক খাতের ব্যক্তিত্ব প্রশান্ত কুমার (পি কে) হালদারের রেখে যাওয়া অনিয়মের প্রভাব এখনো বহন করছে এই খাত। তার মালিকানা ও ব্যবস্থাপনায় থাকা কয়েকটি প্রতিষ্ঠানে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও খেলাপি ঋণ ক্রমেই বাড়ছে।

আরও পড়ুন  সীমান্তে উত্তেজনার মাঝেও পাকিস্তানকে আইএমএফ ঋণ, ক্ষুব্ধ ভারত