ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানি হলো ৭১৪ টন আলু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 529

ছবি সংগৃহীত

ভারত-বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল হলেও পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে পণ্য রপ্তানি স্বাভাবিক রয়েছে। বরং সম্প্রতি নেপালে আলু রপ্তানির পরিমাণ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) চতুর্দেশীয় এই স্থলবন্দর দিয়ে ৭১৪ মেট্রিক টন আলু নেপালে পাঠানো হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মোট ৬ হাজার ৯৫১ মেট্রিক টন আলু রপ্তানি হলো।

আরও পড়ুন  নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন।

বাংলাবান্ধা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন পরিদর্শক উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নেপালের মানুষ বাংলাদেশে উৎপাদিত আলু অনেক পছন্দ করেন। তাদের চাহিদা মেটাতেই এখন নিয়মিত আলু রপ্তানি হচ্ছে। এখন পর্যন্ত ৬ হাজার ৯৫১ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, তেমনি দেশের কৃষকরাও ভালো দাম পাচ্ছেন বলে আশা করা যায়।’

রপ্তানি হওয়া আলুগুলো স্টারিক জাতের, যা দেশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে। নিয়মিত রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে থিংস টু সাপ্লাই, জাফরান অ্যাগ্রো, ফাস্ট ডেলিভারি, হোসেন এন্টারপ্রাইজ, আমিন ট্রেডার্স, স্বাধীন এন্টারপ্রাইজ ও মিয়ামি ট্রেডিং।

প্রথমদিকে প্রতিদিন ২০০ থেকে ৩০০ মেট্রিক টন আলু রপ্তানি হলেও বর্তমানে সেই পরিমাণ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এতে করে সীমান্ত অঞ্চলের কৃষকরা লাভবান হচ্ছেন এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানি হলো ৭১৪ টন আলু

আপডেট সময় ০৭:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ভারত-বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল হলেও পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে পণ্য রপ্তানি স্বাভাবিক রয়েছে। বরং সম্প্রতি নেপালে আলু রপ্তানির পরিমাণ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) চতুর্দেশীয় এই স্থলবন্দর দিয়ে ৭১৪ মেট্রিক টন আলু নেপালে পাঠানো হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মোট ৬ হাজার ৯৫১ মেট্রিক টন আলু রপ্তানি হলো।

আরও পড়ুন  নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলাকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের