ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
জুম চাষ: পাহাড়ের মাটি ও মানুষের জীবনের শত বছরের ঐতিহ্য তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

যে ৭ পাম্পে ২৫% অতিরিক্ত অকটেন দিচ্ছে বিপিসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 158

ছবি: সংগৃহীত

রাজধানীর মোটরসাইকেলচালকদের জ্বালানি চাহিদা মেটাতে ‘ফুয়েল পাস’ অ্যাপের আওতাভুক্ত সাতটি ফিলিং স্টেশনে অকটেন সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ বুধবার (২২ এপ্রিল) থেকে এসব পাম্পে আগের তুলনায় ৫ শতাংশ বাড়িয়ে মোট ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন সরবরাহ করা হচ্ছে।

বিপিসি সূত্র জানায়, ডিজিটাল পদ্ধতিতে জ্বালানি বিতরণ ব্যবস্থার পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল থেকেই নির্ধারিত পাম্পগুলোতে বাড়তি এই সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

অতিরিক্ত অকটেন মিলবে যে ৭ পাম্পে:
১. সোনার বাংলা সার্ভিস স্টেশন (আসাদ গেট)
২. ট্রাস্ট ফিলিং স্টেশন (তেজগাঁও)
৩. গুলশান সার্ভিস স্টেশন (মহাখালী)
৪. মেঘনা মডেল পাম্প (শাহবাগ)
৫. নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার (নিকুঞ্জ)
৬. খালেক সার্ভিস স্টেশন (মিরপুর দারুসসালাম)
৭. তালুকদার ফিলিং স্টেশন (আসাদ গেট)

আরও পড়ুন  জ্বালানি তেলের দাম ফের বাড়ল: লিটারপ্রতি অকটেন ১৪০ ও পেট্রোল ১৩৫ টাকা

উল্লেখ্য, গত ২১ এপ্রিল থেকে এসব ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে মোটরসাইকেলে জ্বালানি নেওয়া বাধ্যতামূলক করেছে বিপিসি। মূলত অ্যাপ ব্যবহারে চালকদের উৎসাহিত করতে এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এই অতিরিক্ত বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিপিসি’র এই উদ্যোগের ফলে নির্ধারিত পাম্পগুলোতে মোটরসাইকেলচালকদের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হবে না এবং জ্বালানি সংকট ছাড়াই প্রয়োজনীয় অকটেন সংগ্রহ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে এই সাতটি স্টেশনে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য পাম্পেও এই ডিজিটাল পদ্ধতি চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

নিউজটি শেয়ার করুন

যে ৭ পাম্পে ২৫% অতিরিক্ত অকটেন দিচ্ছে বিপিসি

আপডেট সময় ০৩:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

রাজধানীর মোটরসাইকেলচালকদের জ্বালানি চাহিদা মেটাতে ‘ফুয়েল পাস’ অ্যাপের আওতাভুক্ত সাতটি ফিলিং স্টেশনে অকটেন সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ বুধবার (২২ এপ্রিল) থেকে এসব পাম্পে আগের তুলনায় ৫ শতাংশ বাড়িয়ে মোট ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন সরবরাহ করা হচ্ছে।

বিপিসি সূত্র জানায়, ডিজিটাল পদ্ধতিতে জ্বালানি বিতরণ ব্যবস্থার পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল থেকেই নির্ধারিত পাম্পগুলোতে বাড়তি এই সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

অতিরিক্ত অকটেন মিলবে যে ৭ পাম্পে:
১. সোনার বাংলা সার্ভিস স্টেশন (আসাদ গেট)
২. ট্রাস্ট ফিলিং স্টেশন (তেজগাঁও)
৩. গুলশান সার্ভিস স্টেশন (মহাখালী)
৪. মেঘনা মডেল পাম্প (শাহবাগ)
৫. নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার (নিকুঞ্জ)
৬. খালেক সার্ভিস স্টেশন (মিরপুর দারুসসালাম)
৭. তালুকদার ফিলিং স্টেশন (আসাদ গেট)

আরও পড়ুন  ২৫% নয়, এখন ১৫% রেশনিং কমিয়ে তেল পাবে পেট্রল পাম্প