ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের
চাকরিতে যোগদানের সুযোগ

৪৩তম বিসিএস গেজেটে বাদ পড়াদের জন্য সুখবর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 450

ছবি সংগৃহীত

৪৩তম বিসিএসের গেজেটে বাদ পড়া প্রার্থীদের মধ্যে যাঁদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ নেই, তাঁরা চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পাবেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এক সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

গত বছরের ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৩তম বিসিএসের সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। এতে ১,৮৯৬ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। তবে গেজেটে বাদ দেওয়া হয় ২৬৭ জনকে। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী প্রাক্‌-চরিত্র যাচাইয়ে অনুপযুক্ত ২২৭ জন।

আরও পড়ুন  বিশেষ বিসিএস এর মাধ্যমে দুই হাজার নতুন চিকিৎসক নিয়োগের ঘোষণা স্বাস্থ্য উপদেষ্টার

সরকারি কর্ম কমিশনের সুপারিশে ৪৩তম বিসিএসের জন্য ২,১৬৩ প্রার্থীকে মনোনীত করা হয়েছিল। কিন্তু প্রজ্ঞাপন জারির পর নিয়োগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং নিয়োগপ্রক্রিয়ায় আস্থা ফেরাতে প্রার্থীদের প্রাক্‌-চরিত্র যাচাই পুনরায় করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) থেকে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে ২২৭ জনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য পাওয়া যায়।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, যাঁরা বাদ পড়েছেন, তাঁদের পুনর্বিবেচনার জন্য আবেদন করার সুযোগ রয়েছে। আবেদনকারীদের তথ্য খতিয়ে দেখা হবে, এবং ফৌজদারি অপরাধ না থাকলে তাঁদের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

চাকরিতে যোগদানের সুযোগ

৪৩তম বিসিএস গেজেটে বাদ পড়াদের জন্য সুখবর

আপডেট সময় ০৫:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

৪৩তম বিসিএসের গেজেটে বাদ পড়া প্রার্থীদের মধ্যে যাঁদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ নেই, তাঁরা চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পাবেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এক সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

গত বছরের ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৩তম বিসিএসের সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। এতে ১,৮৯৬ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। তবে গেজেটে বাদ দেওয়া হয় ২৬৭ জনকে। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী প্রাক্‌-চরিত্র যাচাইয়ে অনুপযুক্ত ২২৭ জন।

আরও পড়ুন  ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আজ বিকেলে