ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

দেশে মামলার শীর্ষে মাদক, ধর্ষণের বৃদ্ধির পেছনেও রয়েছে সংযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 387

ছবি সংগৃহীত

দেশজুড়ে ধর্ষণের ঘটনায় যে উদ্বেগজনক মাত্রা দেখা যাচ্ছে, তার পেছনে বড় ভূমিকা রাখছে মাদক। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও বিশেষজ্ঞদের মতে, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার অন্তত ৬০ শতাংশ ঘটনায় মাদকের সম্পৃক্ততা পাওয়া গেছে। শুধু ধর্ষণ নয়, মাদক গ্রহণের পর মানুষ জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই, খুনসহ ভয়াবহ অপরাধে।

মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনা সারা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। গ্রেপ্তার হওয়া আসামিদের একজন আদালতে ধর্ষণের দায় স্বীকার করেছে। তার বিরুদ্ধেও রয়েছে মাদক সেবনের অভিযোগ।

আরও পড়ুন  চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ

ঢাকার আশুলিয়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া তরুণটি নিয়মিত মাদক সেবন করত। এমনকি বহুল আলোচিত ঢাবি ছাত্রী ধর্ষণ মামলার আসামি মজনুও ছিল মাদকাসক্ত। ইয়াবা ও হেরোইনের প্রভাবে বিবেকহীন হয়ে একের পর এক ধর্ষণ ঘটিয়ে গেছে সে।

সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে তুলে নিয়ে গেস্টরুমে ধর্ষণের ঘটনাও ছিল মাদকসেবী অপরাধীদের হাতে। গ্রেপ্তার আটজনের সবাই পুলিশের কাছে স্বীকার করেছে মাদক সেবনের পরই এই ঘৃণ্য কাজে লিপ্ত হয়েছিল তারা।

মাদক বিশেষজ্ঞ ডা. অরূপ রতন চৌধুরী বলেন, “মাদক সেবনে মনুষ্যত্ব বিলুপ্ত হয়। ইয়াবা গ্রহণের পর যৌন উত্তেজনা চরমে ওঠে, নিয়ন্ত্রণ থাকে না এটাই অনেককে ধর্ষকে পরিণত করে।” তিনি মাদকসেবীদের পুনর্বাসনের উপর জোর দিয়ে বলেন, দেশে সুষ্ঠু রিহ্যাব সেন্টারের অভাব রয়েছে।

মাদকের ভয়াবহতার চিত্র আরও স্পষ্ট পুলিশ পরিসংখ্যানে। ফেব্রুয়ারি মাসেই দেশে ৩ হাজার ৬০০–এর বেশি মাদক মামলা হয়েছে, যা ডাকাতি, খুন, নারী নির্যাতনসহ সব অপরাধকে ছাড়িয়ে গেছে।

২০২৩ সালে ৭৬ হাজার এবং ২০২৪ সালে ৫২ হাজারের বেশি মাদক মামলা হয়েছে দেশে। চলতি বছরের শুরুতেই এই সংখ্যা ছুঁয়েছে কয়েক হাজারে।

এই পরিসংখ্যানই প্রমাণ করে, ধর্ষণসহ অন্যান্য সামাজিক অপরাধ রোধ করতে হলে মাদকের ভয়াবহতা ঠেকানো এখনই সময়ের দাবি। তা না হলে প্রতিদিনই বাড়বে নতুন নতুন বিভীষিকার গল্প।

নিউজটি শেয়ার করুন

দেশে মামলার শীর্ষে মাদক, ধর্ষণের বৃদ্ধির পেছনেও রয়েছে সংযোগ

আপডেট সময় ০১:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫