ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র

টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি নেতার মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 558

ছবি:সংগৃহীত

চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম রফিক (৪৮) নামে এক নেতা নিহত হয়েছেন। সংঘর্ষে আরও অন্তত চারজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিতুদহ ইউনিয়ন পরিষদের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম আব্দুর রহিমের ছেলে এবং তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আরও পড়ুন  চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংঘর্ষ শুরু হয়। ধারালো অস্ত্রের আঘাতে রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, টিসিবির পণ্য বিতরণে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দলীয় আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল, যা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) বলেন, “টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে, এতে একজন নিহত এবং কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে এবং দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কিছুক্ষণ পরে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় ০৫:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম রফিক (৪৮) নামে এক নেতা নিহত হয়েছেন। সংঘর্ষে আরও অন্তত চারজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিতুদহ ইউনিয়ন পরিষদের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম আব্দুর রহিমের ছেলে এবং তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আরও পড়ুন  বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী