ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

নকশা বহির্ভূত ভবন রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : রাজউক চেয়ারম্যান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 442

ছবি সংগৃহীত

ঢাকাসহ দেশের সব নগরীকে তিলোত্তমা নয়, বরং একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ রাজউক। ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় রাজউকের জোনাল অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ঢাকা ও গাজীপুরসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ প্রজ্ঞাপন জারি

ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম বলেন, ‘সারা দেশে নকশা বহির্ভূত যেসব ভবন রয়েছে, সেগুলোর বিরুদ্ধে রাজউকের অভিযান চলমান থাকবে। বসবাসযোগ্য নগরী গড়তে কোনো প্রভাবশালী বা ক্ষমতাধর মহলকেও ছাড় দেওয়া হবে না। বিশেষ করে যেসব নির্মাণাধীন ভবনে অনিয়ম পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পূর্বে ভবন নির্মাণে রাজউকের যেসব কর্মকর্তা-কর্মচারী অনিয়মে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে। রাজউকের মূল কাজ হলো একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা এবং জনগণকে সেবা প্রদান। এ কাজে জনগণেরও উচিত রাজউককে সহযোগিতা করা।’

ভবন নির্মাণে সবার প্রতি নিয়ম-নীতির অনুসরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী নির্মাণ কাজ পরিচালনা করলেই একটি সুশৃঙ্খল ও নিরাপদ নগরী নিশ্চিত করা সম্ভব।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউকের যুগ্ম সচিব ড. মো. আলম মোস্তফা, হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জোনাল অফিসের অথরাইজ অফিসার এফআর আশিক আহমেদ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজউক চেয়ারম্যানের বক্তব্যে স্পষ্ট, ঢাকাসহ দেশের অন্যান্য নগরীকে বসবাসযোগ্য করে তুলতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। নাগরিকদের সহযোগিতা এবং নিয়ম মেনে চলার মাধ্যমেই কাঙ্ক্ষিত নগর উন্নয়ন সম্ভব বলে তিনি মনে করেন।

নিউজটি শেয়ার করুন

নকশা বহির্ভূত ভবন রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : রাজউক চেয়ারম্যান

আপডেট সময় ০৪:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

ঢাকাসহ দেশের সব নগরীকে তিলোত্তমা নয়, বরং একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ রাজউক। ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় রাজউকের জোনাল অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪, আহত অন্তত ১৫