ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 36

ছবি: সংগৃহীত

রোববার সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের হিসাবে, সকাল ৯টায় রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৭৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আইকিউএয়ারের তালিকায় ২৩৫ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ১৮৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে কলকাতা। আর ১৭৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরের বায়ুমান ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

আরও পড়ুন  দোভালের কথিত গোপন ঢাকা সফর নিয়ে প্রশ্ন

এ ছাড়া ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়। এ ধরনের বায়ুমান নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বায়ুর মান অস্বাস্থ্যকর হলে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

আপডেট সময় ১১:১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬