ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

হালুয়াঘাটে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ডাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 124

ছবি সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়ি জ্যোৎস্না রানীকে (৬৫) নৃশংসভাবে হত্যার দায়ে জামাতা সুজিত শীলকে (৪২) মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে এজাহারের বরাতে উল্লেখ করা হয়েছে, হালুয়াঘাট উপজেলার কৈচাপুর বোর্ড বাজার এলাকায় আসামি সুজিতের সঙ্গে তার স্ত্রী ইতি রানী শীল ও শাশুড়ি জ্যোৎস্না রানীর পারিবারিক কলহ দীর্ঘদিনের।

আরও পড়ুন  ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন

এই বিরোধের জেরে ২০২১ সালের ৬ অক্টোবর রাতে সুজিত তার ঘুমন্ত স্ত্রী ইতিকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। স্ত্রীকে আহতের পর তিনি পাশের ঘরে থাকা শাশুড়ি জ্যোৎস্না রানীকেও দা ও ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

আক্রান্তদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় জ্যোৎস্না রানী শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের জ্যেষ্ঠ কন্যা সন্ধ্যা রানী শীল বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। পুলিশ মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শুরু হয়। বিজ্ঞ আদালত মামলার সাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তি-তর্ক বিশ্লেষণ শেষে আজ এই রায় প্রদান করেন। সংশ্লিষ্টরা এই রায়কে ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

হালুয়াঘাটে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ডাদেশ

আপডেট সময় ০৪:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়ি জ্যোৎস্না রানীকে (৬৫) নৃশংসভাবে হত্যার দায়ে জামাতা সুজিত শীলকে (৪২) মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে এজাহারের বরাতে উল্লেখ করা হয়েছে, হালুয়াঘাট উপজেলার কৈচাপুর বোর্ড বাজার এলাকায় আসামি সুজিতের সঙ্গে তার স্ত্রী ইতি রানী শীল ও শাশুড়ি জ্যোৎস্না রানীর পারিবারিক কলহ দীর্ঘদিনের।

আরও পড়ুন  বাবাকে হত্যায় ছেলে ও ভাইপোর মৃত্যুদণ্ড