ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের প্রকোপে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক আর নেই শামীম ওসমানসহ ১২ আসামির অভিযোগ গঠন শুনানি ১৯ এপ্রিল রাত ৭টা পর্যন্ত চলবে বিকিকিনি: নতুন সময়সীমা ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ হাম দমনে বিশেষ টিকাদান শুরু: অতীতের অবহেলাকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী মার্কিন পাইলট উদ্ধার অভিযানে পাঁচজন নিহত: আইআরজিসি কুমিল্লায় বাসস্ট্যান্ডে ৩টি এসি বাসে রহস্যময় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট রণবীরের নতুন ছবিতে নায়িকা কল্যাণী হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বরগুনা সদর ‘রেড জোন’ ঘোষণা, ৩ শিশুর মৃত্যু

চট্টগ্রাম বন্দরে বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার বিষয়ে রায় ৪ ডিসেম্বর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 435

ছবি সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর–সংক্রান্ত চুক্তি প্রক্রিয়া নিয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। হাইকোর্ট আগামী ৪ ডিসেম্বর এ বিষয়ে রায় দেবেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের এই তারিখ ঘোষণা করেন।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দর ছাড়া অর্থনীতির নতুন দিগন্ত সম্ভব নয়: ড. ইউনূস

এর আগে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে পরিচালনার দায়িত্ব দেওয়া বৈধ কি না—সে বিষয়ে দায়ের করা রিটের ওপর ভিত্তি করে গত ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। রুলে বলা হয়, স্থানীয় অপারেটরদের সুযোগ না দিয়ে, পিপিপি আইন ও নীতি অনুসরণ ছাড়া বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির উদ্যোগ কেন বেআইনি ঘোষিত হবে না, তা সরকারের কাছে জানাতে হবে। পাশাপাশি এনসিটি হস্তান্তরের আগে নিয়ম অনুযায়ী দরপত্র আহ্বান নিশ্চিত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।

রিটের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এ বছরের শুরুতে এই রিট দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টই চলতি বছরের ৩০ জুলাই রুল জারি করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরে বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার বিষয়ে রায় ৪ ডিসেম্বর

আপডেট সময় ০৫:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫