ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় মধ্যরাতে বাড়িতে ঢুকে দুজনকে কুপিয়ে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 61

ছবি সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে একদল লোক বাড়িতে হামলা চালিয়ে দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা নিশ্চিত করা হবে: উপ-প্রেস সচিব

নিহতরা হলেন ফারুক হোসেন ও আবুল শেখ। আহত মুল্লুক মণ্ডলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ জুলাই মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে দেবীনগর এলাকার ছালিম হোসেনের সঙ্গে খানপুর গ্রামের হাসান শেখের বিরোধের সৃষ্টি হয়। পরে শুক্রবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে হাসান শেখকে পথরোধ করে মারধর করা হয় বলে অভিযোগ।

এর জেরে রাত ১টার দিকে সামিরুলের নেতৃত্বে কয়েকজন ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ছালিম হোসেন পালিয়ে গেলেও ফারুক হোসেন, আবুল শেখ ও মুল্লুক মণ্ডলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন ও আবুল শেখকে মৃত ঘোষণা করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় মধ্যরাতে বাড়িতে ঢুকে দুজনকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০২:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

কুষ্টিয়ার খোকসা উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে একদল লোক বাড়িতে হামলা চালিয়ে দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  নির্বাচন–পরবর্তী সহিংসতায় ৫ জেলায় আহত অর্ধশত