ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্রোয়েশিয়া সমুদ্র, ইতিহাস আর ইউরোপীয় সৌন্দর্যের দেশ আধুনিক কৃষি ও খাদ্য নিরাপত্তা: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বিশেষ রোডম্যাপ দায়বদ্ধতাহীন ভালোবাসার নতুন নাম ‘ন্যানোশিপ’, বিশেষজ্ঞরা দিচ্ছেন সতর্কবার্তা ঢাকার ইতিহাসে প্রথম নারী ডিসি ফরিদা খানম নেত্রকোনায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী নিহত, আহত অন্তত ৩০ ইন্টারনেট প্যাকেজের মেয়াদ নিয়ে গ্রাহক স্বার্থ রক্ষায় সক্রিয় সরকার; সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকে শিক্ষার্থীদের মিলবে পাটের তৈরি স্কুলব্যাগ ও পোশাক যে ৭ পাম্পে ২৫% অতিরিক্ত অকটেন দিচ্ছে বিপিসি পরিবহন ভাড়ার নতুন সিদ্ধান্ত কাল: জানালেন সেতুমন্ত্রী ইউপি সদস্যকে অপহরণ; মুক্তিপণ দাবি ৩০ লাখ টাকা

চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যা: আজ বিচার শুরুর আদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 294

ছবি সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে গুলি চালিয়ে ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন হবে কিনা, সে বিষয়ে আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার (১৪ জুলাই) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ ঘোষণা করবে।

এই আলোচিত মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন সাবেক ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। মামলার অপর চার আসামি পলাতক রয়েছেন। তারা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

আরও পড়ুন  জাতিসংঘের মানবাধিকার কমিশনারঃ বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ড পরিকল্পিত, দায়ীদের অবশ্যই বিচার হবে

গত ২৫ মে ট্রাইব্যুনাল এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেয়। মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের ৫ আগস্ট ঢাকার চানখাঁরপুলে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনের সময় আসামিরা নিরস্ত্র জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেন। এতে শহিদ হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া।

অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করতে সরকার, দলীয় ক্যাডার এবং প্রশাসনের অনুগত একটি অংশ পরিকল্পিতভাবে সহিংসতা চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে এসব অভিযুক্ত কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধেও একের পর এক অভিযোগ উঠে আসে।

এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। তদন্তে উঠে আসে, হত্যাকাণ্ড ছিল সুপরিকল্পিত এবং তা গণআন্দোলন দমনের অংশ হিসেবেই ঘটানো হয়েছিল।

আজকের আদেশে বোঝা যাবে, আদালত এ অভিযোগে আনুষ্ঠানিক বিচার শুরুর জন্য অভিযোগ গঠন করছে কি না। দেশজুড়ে এ বিষয়ে রয়েছে জনমনে গভীর আগ্রহ।

নিউজটি শেয়ার করুন

চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যা: আজ বিচার শুরুর আদেশ

আপডেট সময় ১০:২৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে গুলি চালিয়ে ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন হবে কিনা, সে বিষয়ে আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার (১৪ জুলাই) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ ঘোষণা করবে।

এই আলোচিত মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন সাবেক ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। মামলার অপর চার আসামি পলাতক রয়েছেন। তারা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

আরও পড়ুন  শেখ হাসিনার বিচার এবং নির্বাচনের আলাপে হুঁশিয়ারি: নতুন প্রজাতন্ত্র গড়ার আহ্বান সারজিস আলমের