ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদির কাছে জবাব চেয়েছে ঢাকা জাতীয় দলের ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল পদত্যাগ না করলে নাহিদের নৈতিক ভিত্তি থাকবে না: রাশেদ খাঁন এইচএসসি পরীক্ষার ফল ২৯ অক্টোবর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ বিদেশি পিস্তল ও গুলিসহ মিরপুরে দুই যুবক গ্রেফতার বিরোধীদলের নোট অব ডিসেন্ট শিথিলের প্রস্তাব বৈঠকে দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, এসআইসহ আহত ৩ ফের প্রেসিডেন্ট পদে লড়ার অধিকার চান ট্রাম্প

এ্যানিকে খালাস দিয়েছে আদালত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 990

ছবি সংগৃহীত

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে খালাস দিয়েছে আদালত।
বুধবার (২৩ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৬ জুলাই এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ২৩ জুলাই দিন ধার্য করেন আদালত।
মামলার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৯ অক্টোবর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে মামলা করে দুদক। রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে মোট ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণের দাবি করা হয়। তথ্য গোপনের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারে বলা হয়, জমি ক্রয়ে রেজিস্ট্রেশন ফি বাবদ ৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকা এবং লক্ষ্মীপুরের কুশখালীতে তার নামে স্কুলে অনুদান বাবদ ১০ লাখ টাকা অর্থাৎ মোট ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন তিনি।

আরও পড়ুন  জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের কারিগর: এ্যানি

নিউজটি শেয়ার করুন

এ্যানিকে খালাস দিয়েছে আদালত

আপডেট সময় ০২:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫