ঢাকা ১২:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি, মাঠে ২১ ম্যাজিস্ট্রেট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গাজীপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

সোমবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের কারণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

জেলা প্রশাসক আরও বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ কিংবা মানুষের জানমালের ক্ষতি যেন না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। বিজিবি সদস্যরা ইতিমধ্যে মাঠে অবস্থান নিয়েছেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন  কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪

এদিকে সোমবার সকাল থেকে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে প্রায় দেড় হাজার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। রোববার বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ বক্স, কারখানার গুদাম ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

এসব ঘটনায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শ্রমিক ও বাহিনীর সদস্যরা আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুর ও সাভারে মোট ২৭৭টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি, মাঠে ২১ ম্যাজিস্ট্রেট

আপডেট সময় ১১:১৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গাজীপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

সোমবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের কারণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

জেলা প্রশাসক আরও বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ কিংবা মানুষের জানমালের ক্ষতি যেন না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। বিজিবি সদস্যরা ইতিমধ্যে মাঠে অবস্থান নিয়েছেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন  গাজীপুরের বৃহত্তম কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস