ঝিনাইদহে ড্রাগনক্ষেত থেকে কিশোরের লাশ, বৈদ্যুতিক ফাঁদে মৃত্যুর ধারণা
- আপডেট সময় ০১:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 19
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগনক্ষেত থেকে জিহাদ হোসেন নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্বজনদের ধারণা, ড্রাগন বাগানে যাওয়ার সময় পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হন জিহাদ। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। শনিবার সকালে ভৈরবা গ্রামের একটি ড্রাগন বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে মরদেহটি জিহাদের বলে শনাক্ত করেন।
পুলিশ ও স্বজনদের ধারণা, ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















