ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রলার ও কাভার্ডভ্যানে অবৈধ পথে আনা ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 32

ছবি সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় শুল্ক ফাঁকি দিয়ে নৌপথে ভারত থেকে আনা প্রায় ৭ কোটি ৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় চোরাচালানে ব্যবহৃত একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ডভ্যান জব্দের পাশাপাশি পাঁচজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কোস্টগার্ড বরগুনা কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন  আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি

আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া এলাকার সোহাগ সরদার, একই উপজেলার মৌডুবি এলাকার মো. সাগর হাওলাদার, কুয়াকাটার মহিপুর এলাকার মো. মঞ্জু মোল্লা, কলাপাড়া উপজেলার খলিলপুর এলাকার মো. রেজাউল গাজী এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নবানখালী এলাকার বিল্লাল হাওলাদার।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিরা এলাকার বিষখালী নদীসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিষখালী নদীতে থাকা একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ট্রলার ও কাভার্ডভ্যান থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ১৩ হাজার ৫০৭টি শাড়ি ও ১ হাজার ৪৬৬টি পাঞ্জাবি উদ্ধার করা হয়। কোস্টগার্ডের হিসাবে জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের বরগুনার পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্রলার ও কাভার্ডভ্যানে অবৈধ পথে আনা ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ

আপডেট সময় ০৪:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বরগুনার পাথরঘাটায় শুল্ক ফাঁকি দিয়ে নৌপথে ভারত থেকে আনা প্রায় ৭ কোটি ৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় চোরাচালানে ব্যবহৃত একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ডভ্যান জব্দের পাশাপাশি পাঁচজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কোস্টগার্ড বরগুনা কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের এফ-১ ভিসা বাতিল, অর্ধেক ভারতীয় নাগরিক