ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় সব রুটে বাস চলাচল বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

বাস শ্রমিকদের ওপর হামলা ও মারধরের অভিযোগের পর চুয়াডাঙ্গায় জেলার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রেখেছে আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতি। শনিবার, ২৯ আগস্ট সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

শুক্রবার, ২৮ আগস্ট সন্ধ্যায় সমিতির জরুরি সভায় জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে গন্তব্যে যেতে না পেরে অনেকে বাস টার্মিনালে অপেক্ষা করছেন। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করছেন।

আরও পড়ুন  চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

আন্তঃজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের ওপর ইজিবাইক শ্রমিকদের হামলা ও মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাস চলাচল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার, ২৭ আগস্ট দৌলতদিয়াড় এলাকা থেকে একটি ইজিবাইক চুয়াডাঙ্গা শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা সেটিতে বাধা দেন। পরে ওই ঘটনার জেরে ইজিবাইকচালক কয়েকজন সহযোগীকে নিয়ে আলোকদিয়া এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি বাস আটকে দেন।

এ সময় বাসটির চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং বাসটিতে হামলা চালানোর অভিযোগ ওঠে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা দৌলতদিয়া এলাকায় বাস আড়াআড়ি রেখে সড়ক অবরোধ করেন।

নিরাপত্তা নিশ্চিত করা ও হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার, ২৮ আগস্ট দিনভর চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়াসহ জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ ছিল।

এর ধারাবাহিকতায় শনিবার থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটের সব বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মধ্যস্থতা এবং প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য বিচারের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার চুয়াডাঙ্গা-মেহেরপুর ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ। চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, শ্রমিকদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটে বাস চলাচল করবে না।

শ্রমিক নেতারাও জানিয়েছেন, বাস শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় সব রুটে বাস চলাচল বন্ধ

আপডেট সময় ০১:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

বাস শ্রমিকদের ওপর হামলা ও মারধরের অভিযোগের পর চুয়াডাঙ্গায় জেলার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রেখেছে আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতি। শনিবার, ২৯ আগস্ট সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

শুক্রবার, ২৮ আগস্ট সন্ধ্যায় সমিতির জরুরি সভায় জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে গন্তব্যে যেতে না পেরে অনেকে বাস টার্মিনালে অপেক্ষা করছেন। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করছেন।

আরও পড়ুন  টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি নেতার মৃত্যু