ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :

চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট প্রত্যাহার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার, ২৯ আগস্ট সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকার পর বিকেল ৩টায় জেলা প্রশাসকের মধ্যস্থতায় বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের পাশাপাশি জেলা ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান চালক ও মালিক সমবায় সমিতির নেতা এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ধর্মঘটের কারণে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন  চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাকের চাপায় ইজিবাইক ৩ আরোহী নিহত, আহত আরও ৪

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ বলেন, পরিবহন শ্রমিকদের ওপর ইজিবাইক চালকদের হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। শনিবার সকাল থেকে এ কর্মসূচি চলছিল।

তিনি বলেন, জেলা প্রশাসক লুৎফুন নাহারের আহ্বানে সাড়া দিয়ে বৈঠকে বসার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী আট দিনের মধ্যে জেলার আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক চলাচলে শৃঙ্খলা আনার আশ্বাস জেলা প্রশাসক দিয়েছেন বলেও জানান তিনি।

জেলা প্রশাসন জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা শহর ও উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী ইজিবাইকগুলো আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত রং করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রং না করা হলে রোববার থেকে কঠোরভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় চলাচলকারী ইজিবাইকে কমলা, চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌরসভা এলাকার বাইরে চলাচলকারী ইজিবাইকে নীল, আলমডাঙ্গা উপজেলায় সবুজ, দামুড়হুদা উপজেলায় খয়েরি এবং জীবননগর উপজেলায় চলাচলকারী ইজিবাইকে হলুদ রং করতে হবে।

চুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল বলেন, ইজিবাইকের রং এবং পরিবহন শ্রমিকদের মারধরের ঘটনায় বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। আলোচনার পর প্রশাসনের কাছ থেকে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ায় শ্রমিক ইউনিয়নের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে এবং বাস চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, ইজিবাইকের চলাচল ও শৃঙ্খলা নিয়ে প্রতিবাদকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় একটি বাসে হামলার ঘটনা ঘটে। এ সময় বাসের চালক ও হেলপারকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে পরিবহন মালিক ও শ্রমিকরা জেলার অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেন।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট প্রত্যাহার

আপডেট সময় ০৫:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার, ২৯ আগস্ট সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকার পর বিকেল ৩টায় জেলা প্রশাসকের মধ্যস্থতায় বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের পাশাপাশি জেলা ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান চালক ও মালিক সমবায় সমিতির নেতা এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ধর্মঘটের কারণে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন  সিলেটে ৫ দফা দাবিতে পরিবহন ধর্মঘট, কর্মসূচি জারি রাখতে ৪৮ ঘণ্টার হুঁশিয়ারি