ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘোড়াঘাটে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 72

ছবি সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে ওঠার সময় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের নিকটবর্তী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ঘোড়াঘাট উপজেলার নুরপুর এলাকার আব্দুল মোশারফের ছেলে আল আমিন (১৫), মোখলেসপুর এলাকার সালিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনি এলাকার সহমেষ উদ্দীনের ছেলে কাইয়ুম (২০)।

আরও পড়ুন  রাজধানীর ধোলাইখালে সড়কে ধস, যান চলাচলে বিঘ্ন

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজারের কাছে একই মোটরসাইকেলে থাকা তিন আরোহী একটি স্থানীয় সংযোগ সড়ক থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উঠছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি দ্রুতগামী ট্রাক তাদের ওপর তুলে দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাকি দুজনেরও মৃত্যু হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ঘোড়াঘাটে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০১:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে ওঠার সময় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের নিকটবর্তী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ঘোড়াঘাট উপজেলার নুরপুর এলাকার আব্দুল মোশারফের ছেলে আল আমিন (১৫), মোখলেসপুর এলাকার সালিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনি এলাকার সহমেষ উদ্দীনের ছেলে কাইয়ুম (২০)।

আরও পড়ুন  রাজধানীর ডেমরায় ট্রাকের চাপায় কলেজের শিক্ষার্থীর মৃত্যু