ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আইসিসির সব সদস্যকে পদত্যাগের করতে বলেন ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 30

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে এর সব সদস্য রাষ্ট্রকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন  ট্রাম্পের হুমকি: রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলে আর্থিক শাস্তি

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনী কিংবা অন্য কোনো ব্যক্তিকে এমন একটি প্রতিষ্ঠানের তদন্ত বা বিচারের মুখোমুখি হতে দেবে না, যার ওপর যুক্তরাষ্ট্রের কোনো এখতিয়ার নেই।

এ কারণে আইসিসির সদস্য রাষ্ট্রগুলোকে অবিলম্বে আদালতটি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বের প্রকৃত নৃশংসতার দিকে মনোযোগ না দিয়ে এসব সংস্থা ট্রান্সজেন্ডার ব্যক্তি এবং অভিবাসন প্রয়োগসংক্রান্ত মার্কিন নীতির সমালোচনা করছে।

ট্রাম্প আরও অভিযোগ করেন, বিশ্বজুড়ে ‘খ্রিস্টানদের ওপর নিপীড়ন’ চললেও এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদ নীরব রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আইসিসির সব সদস্যকে পদত্যাগের করতে বলেন ট্রাম্প

আপডেট সময় ১১:৩০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে এর সব সদস্য রাষ্ট্রকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন  পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প